মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর ২০১১ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ৮০
- ৮০
- ৮০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ৮০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: বঙ্গদূত পত্রিকাটি কত সালে প্রকাশিত হয়?
- ক) ১৮৩৯ সালে
- খ) ১৭৮০ সালে
- গ) ১৮৩৩ সালে
- ঘ) ১৮২৯ সালেসঠিক উত্তর
ব্যাখ্যা: বঙ্গদূত পত্রিকাটি ১৮২৯ সালে নীলমণি হালদারের সম্পাদনায় প্রকাশিত হয়। অন্যদিকে, ১৭৮০ সালে জেমস অগাস্টাস হিকির সম্পাদনায় বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: সুনন্দ কার ছদ্মনাম?
- ক) প্রমথ চৌধুরী
- খ) রাজশেখর বসু
- গ) বঙ্কিমচন্দ্র
- ঘ) নারায়ণ গঙ্গোপাধ্যায়সঠিক উত্তর
ব্যাখ্যা: 'সুনন্দ' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। প্রমথ চৌধুরীর ছদ্মনাম 'বীরবল'। 'পরশুরাম' হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম এবং বঙ্কিমচন্দ্রের উপাধি 'সাহিত্য সম্রাট'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৩: ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
- ক) বাক্যতত্ত্ব
- খ) ধ্বনিতত্ত্ব
- গ) শব্দতত্ত্ব
- ঘ) অর্থতত্ত্বসঠিক উত্তর
ব্যাখ্যা: ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন– মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে
- ক) একটি প্লাবনভূমি
- খ) একটি খেলার মাঠ
- গ) বঙ্গোপসাগরের একটি খাদের নামসঠিক উত্তর
- ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
ব্যাখ্যা: সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। এটি গঙ্গাখাত নামেও পরিচিত। এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার এবং মহীসোপানের কিনারায় এ খাদের গভীরতা প্রায় ১২০০ মিটার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৪৫: প্রসূন-এর প্রতিশব্দ হলো–
- ক) ভ্রমর
- খ) পল্লী
- গ) ফলসঠিক উত্তর
- ঘ) পুস্প
ব্যাখ্যা: প্রসূন শব্দের অর্থ– ১. ফুল, পুষ্প ২. মুকুল, ৩. ফল। অপশনের (ঘ) 'পুস্প' বানান ভুল থাকায় উত্তর হবে (গ) ফল।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৬: জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত–
- ক) সমাজ
- খ) পানি
- গ) নদীসঠিক উত্তর
- ঘ) মিছিল
ব্যাখ্যা: যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন– মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কোনটি?
- ক) কাহিনীর সরলতা ও জটিলতায়
- খ) দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
- গ) জীবানুভূতির গভীরতায়সঠিক উত্তর
- ঘ) ভাষার প্রকারভেদে
ব্যাখ্যা: 'ট্র্যাজেডি' হচ্ছে শোকাবহ বা দুঃখজনক অবস্থা বা ঘটনাসংবলিত রচনা বা বিয়োগান্ত নাটকাদি। 'কমেডি' হচ্ছে হাস্য-রসাত্মক ঘটনা সংবলিত রচনা বা নাটক এবং 'ফার্স' হচ্ছে প্রহসনমূলক রচনা। সুতরাং ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মধ্যে মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: প্রভাতে-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীথ-চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা–
- ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ) কালি প্রসন্ন সিংহ
- গ) কালীপ্রসন্ন ঘোষসঠিক উত্তর
- ঘ) এস ওয়াজেদ আলী
ব্যাখ্যা: কালীপ্রসন্ন ঘোষ বিদ্যাসাগরী রীতিতে গুরুগম্ভীর ভাষায় চিন্তামূলক প্রবন্ধ রচনা করে প্রসিদ্ধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গদ্যগ্রন্থগুলো হলো– প্রভাতে-চিন্তা (১৮৭৭), নিভৃত-চিন্তা (১৮৮৩), নিশীথ-চিন্তা (১৮৯৬), ভক্তির জয় (১৮৯৫), জানকীর অগ্নিপরীক্ষা (১৯০৫), ছায়া দর্শন (১৯১০) প্রভৃতি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৪৯: 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন–
- ক) ইচ্ছুকসঠিক উত্তর
- খ) ইচ্ছাময়
- গ) ঐচ্ছিক
- ঘ) অনিচ্ছা
ব্যাখ্যা: 'ইচ্ছা' শব্দটি বিশেষ্য। এর অর্থ– অভিলাষ, স্পৃহা, বাসনা ইত্যাদি। ইচ্ছা এর বিশেষণ হচ্ছে 'ইচ্ছুক'। এর অর্থ– অভিলাষী, বাসনাযুক্ত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির; লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির– এ অংশটুকুর প্রতিপাদ্য হলো–
- ক) প্রত্যুপকার
- খ) প্রতিদান
- গ) অকৃতজ্ঞতাসঠিক উত্তর
- ঘ) অসহিষ্ণুতা
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫১: অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
- ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯সঠিক উত্তর
- খ) ২৬ ডিসেম্বর ১৯৭৯
- গ) ১ জানুয়ারি ১৯৮০
- ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৮০
ব্যাখ্যা: ত্রিভুজাকৃতি ভূমির সামান্য কিছু ওপরে বন্দুক কাঁধে নারী ও পুরুষের সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয়ের প্রতীক 'অপরাজেয় বাংলা' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে অবস্থিত। দেশের সর্বস্তরের মানুষের স্বাধীনতার সগ্রামে অংশগ্রহণের প্রতিকী চিহ্ন অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় ১৬ ডিসেম্বর ১৯৭৯। এর স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
বিষয়: গণিত
প্রশ্ন ৫২: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করে কতজন?
- ক) ৭ জন
- খ) ৬৮ জন
- গ) ১৭৫ জন
- ঘ) ৪২৬ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য মোট ৬৭৬ জনকে বীরত্বসূচক উপাধি প্রদান করা হয়। এর মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি প্রদান করা হয়। ৪২৬ জন বীর প্রতীকের মধ্যে ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী ১১নং সেক্টর) এ দুজন হলেন নারী বীর প্রতীক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?
- ক) অষ্টম শতাব্দী
- খ) দশম শতাব্দী
- গ) দ্বাদশ শতাব্দী
- ঘ) ত্রয়োদশ শতাব্দীসঠিক উত্তর
ব্যাখ্যা: ১২০৪ সালে বখতিয়ার খলজী অশ্ব বিক্রেতার বেশে অতর্কিতে লক্ষ্মণ সেনের রাজধানী নদীয়া আক্রমণ করলে লক্ষ্মণ সেন পলায়ন করে এবং বখতিয়ার খলজী বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত ঘটান।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
- ক) অধ্যাপক ইউসুফ আলী
- খ) কামরুজ্জামান
- গ) তাজউদ্দীন আহমেদ
- ঘ) ক্যাপ্টেন মনসুর আলীসঠিক উত্তর
ব্যাখ্যা: মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান, পূর্নবাসনে বিশেষ দায়িত্বে নিযুক্ত ছিলেন– অধ্যাপক ইউসুফ আলী।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৫৫: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
- ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
- খ) ১৯৬৬ সালের ৬-দফা আন্দোলন
- গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
- ঘ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানসঠিক উত্তর
ব্যাখ্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র আসাদুজ্জামান ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। তার নামানুসারে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখা হয় আসাদ গেট।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৬: বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি?
- ক) বিটিটিবি
- খ) বিটিসিসি
- গ) বিটিসিএলসঠিক উত্তর
- ঘ) বিটিআরসি
ব্যাখ্যা: Bangladesh Telegraph and Telephone Board' (BTTB)-এর বর্তমান নাম বিটিসিএল বা Bangladesh Telecommunications Company Limited (BTCL)। এর সদর দপ্তর ঢাকার ইস্কাটনে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৫৭: বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি?
- ক) ১টি
- খ) ২টি
- গ) ৩টিসঠিক উত্তর
- ঘ) ৪টি
ব্যাখ্যা: বাংলাদেশের ৩টি সমুদ্রবন্দর হলো চট্টগ্রাম, মংলা ও পায়রা। চট্টগ্রাম ১৮৮৭ সালে এবং মংলা ১৯৫০ সালে স্থাপিত হয়। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় পায়রা সমুদ্রবন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৩ আগস্ট ২০১৬।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: কয়জন বিচারপতি নিয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ গঠিত হয়?
- ক) ৫ জন
- খ) ৬ জন
- গ) ৭ জন
- ঘ) ৮ জন
ব্যাখ্যা: [Note : আপিল বিভাগের ফুল বেঞ্চ গঠিত হয় প্রধান বিচারপতির নেতৃত্বে ১১ জন বিচারপতির সমন্বয়ে। আগে ছিল ৭ জন বিচারপতির সমন্বিত বেঞ্চ। অতএব প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৯: দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে?
- ক) ৩০%
- খ) ৩৩%
- গ) ৪০%
- ঘ) ৩৭%
ব্যাখ্যা: [Note : 'অর্থনৈতিক সমীক্ষা ২০১৮' অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ৬০% মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৬০: বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
- ক) ৩টি
- খ) ৫টি
- গ) ১টি
- ঘ) ২টিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলা ও ইংরেজি ভাষায় বাংলাদেশের সংবিধান রচিত।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
৮০ প্রশ্ন · ৮০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
