সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার/সমমান ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২১: 'হুতোম প্যাঁচার নকশা' কার রচনা?
- ক) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
- খ) টেকচাঁদ ঠাকুর
- গ) কালীপ্রসন্ন সিংহসঠিক উত্তর
- ঘ) হ্যানা ক্যাথরিন ম্যালেন্স
ব্যাখ্যা: (গ) কালীপ্রসন্ন সিংহ কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকার মানুষের কথ্যভাষাকে সার্থকভাবে 'হুতোম প্যাঁচার নকশা'য় প্রয়োগ করেন। তৎকালীন সমাজব্যবস্থার ক্ষত অত্যন্ত বেদনার সাথে তিনি এ গ্রন্থে উপস্থাপন করেন। এটি নকশা উপন্যাস নয়, সামাজিক সমস্যামূলক ব্যক্তিগত রচনা। তবে উপন্যাসের মতোই সুখপাঠ্য। (খ) 'টেকচাঁদ ঠাকুর' প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত উপন্যাস 'আলালের ঘরের দুলাল'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২২: ইয়ংবেঙ্গল বলতে কী বোঝায়?
- ক) বাংলা ভাষা শিক্ষার্থী ইংরেজ
- খ) একটি সাহিত্যিক গোষ্ঠী
- গ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকসঠিক উত্তর
- ঘ) একটি সাময়িক পত্রিকা
ব্যাখ্যা: ইয়ংবেঙ্গল উনিশ শতকের বাংলার নবজাগরণ বা রেনেসাঁসের বার্তাবাহী পাশ্চাত্য শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতির আলোকে আলোকিত বাঙালি যুবসমাজ। এ দলের প্রায় সকলেই ছিলেন হিন্দু কলেজের ছাত্র এবং অধ্যাপক ডিরোজিওর শিষ্য। হিন্দু সমাজের প্রচলিত ধর্মীয় সংস্কার ও নিয়মাদি অমান্য ও অগ্রাহ্য করে সংস্কার মুক্তি দিকে এগিয়ে যাওয়াই ছিল এদের মূল লক্ষ্য। ব্যঙ্গার্থে এরা 'নববাবু' নামে পরিচিতি লাভ করেন। ইয়ংবেঙ্গলদের মধ্যে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, রাধানাথ শিকদার, রাজনারায়ণ বসু, ভূদেব মুখোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বাঙালি। ইয়ংবেঙ্গলদের উচ্ছৃঙ্খলতা নিয়ে রচিত মাইকেল মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা' এবং দীনবন্ধু মিত্রের 'সধবার একাদশী' প্রহসন দুটি বাংলা সাহিত্যের স্মরণীয় রচনা।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৩: মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা কাব্য' কী ধরনের রচনা?
- ক) যুদ্ধবিষয়ক কাব্য
- খ) মহাকাব্য
- গ) গীতিকাব্য
- ঘ) পত্রকাব্যসঠিক উত্তর
ব্যাখ্যা: ১৮৫৭ খ্রিস্টাব্দে সংঘটিত সিপাহি বিপ্লবের স্বাধীনতামন্ত্রে উজ্জীবিত হয় রাবণকে নায়ক ও রামকে খলনায়ক করে মধুসূদন রচনা করেন মহাকাব্য 'মেঘনাদবধ'। এটি একটি (...) কাব্য। সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ'-এর ক্ষুদ্র অংশ কাহিনী অবলম্বনে 'মেঘনাদবধ' মহাকাব্য রচিত। (গ) মধুসূদন দত্তের রাধাকৃষ্ণ বিষয়ক গীতিকাব্য 'ব্রজাঙ্গনা'। (খ) 'বীরাঙ্গনা' মধুসূদন দত্তের পত্রকাব্য। রোমান কবি ওভিদের 'হেরোইদাইদ্স' কাব্যের অনুসরণে ১১টি পত্র নিয়ে এটি রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৪: প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম কী?
- ক) কুলীন কুলসর্বস্ব
- খ) কৃষ্ণকুমারীসঠিক উত্তর
- গ) নীলদর্পণ
- ঘ) জমীদার দর্পণ
ব্যাখ্যা: (ক) 'কুলীন কুলসর্বস্ব' নাটকের রচয়িতা রামনারায়ণ তর্করত্ন। (খ) মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি 'কৃষ্ণকুমারী'। এ নাটকটির কাহিনী উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত। মাইকেলের অন্যান্য নাটক 'পদ্মাবতী', 'শর্মিষ্ঠা'। (গ) 'নীলদর্পণ' নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। এ নাটকের মূল উপজীব্য বিষয় ব্রিটিশ আমলে জোরপূর্বক এদেশীয় কৃষকদের দিয়ে নীল চাষ ও চাষীদের ওপর অত্যাচারের কাহিনী বিধৃত হয়েছে। (ঘ) 'জমিদার দর্পণ' মীর মশাররফ হোসেন রচিত নাটক। এ নাটকটি তিনটি অঙ্ক আর ৯টি দৃশ্য নিয়ে রচিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষের নাম কি?
- ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ) রামরাম বসু
- গ) মার্সম্যান
- ঘ) উইলিয়াম কেরিসঠিক উত্তর
ব্যাখ্যা: (ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত ছিলেন। তাঁর রচিত গ্রন্থ 'বত্রিশ সিংহাসন', 'হিতোপদেশ', 'রাজাবলী' উল্লেখযোগ্য। (খ) উইলিয়াম কেরির সহকারী ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক প্রণেতাদের মধ্যে প্রথম ও প্রধান রাম রামবসু। তাঁর রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র', 'লিপিমালা'। (গ) মার্সম্যান 'দিগদর্শন' (১৮১৮) ও 'সমাচার দর্পণ' (১৮১৮) পত্রিকার সম্পাদক ছিলেন। (ঘ) উইলিয়াম কেরির সহায়তায় ১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ খোলা হয়। বাংলা ভাষায় অভিজ্ঞ ইংরেজ উইলিয়াম কেরি স্বীয় যোগ্যতাবলে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ হন।
বিষয়: বাংলা
প্রশ্ন ২৬: 'ইউসুফ-জোলেখা' কাব্যের রচয়িতা—
- ক) দৌলত কাজী
- খ) ফকীর গরীবুল্লাহ্
- গ) শাহ্ মুহম্মদ সগীরসঠিক উত্তর
- ঘ) দৌলত কাজী বাহ্রাম খান
ব্যাখ্যা: (ক) দৌলত কাজী মধ্যযুগের বিশিষ্ট কবি। তার রচিত কাব্যগ্রন্থ 'সতীময়না ও লোরচন্দ্রানী'। (খ) ফকীর গরীবুল্লাহ্ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি। ফকির গরীবুল্লাহ্ রচিত কাব্য আমীর হামজা (প্রথম অংশ), সোনাভান, সত্যপীরের পুঁথি প্রভৃতি। (গ) শাহ্ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তাঁর রচিত কাব্যগ্রন্থ 'ইউসুফ-জোলেখা'। এ কাব্যে আধ্যাত্মিক প্রেমতত্ত্বের পরিবর্তে মানব প্রেমের প্রাধান্য পরিলক্ষিত হয়। (ঘ) দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম আসাউদ্দিন। তার রচিত কাব্যগ্রন্থ 'জঙ্গনামা' বা 'মক্তুল হোসেন', 'লায়লী মজনু'।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: বিদ্যাপতি কোথাকার কবি?
- ক) বৃন্দাবনের
- খ) নবদ্বীপের
- গ) মিথিলারসঠিক উত্তর
- ঘ) বর্ধমানের
ব্যাখ্যা: (ঘ) জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম কবি। তিনি ষোড়শ শতাব্দীর বর্ধমানের কবি। তার রচিত দুটি বৈষ্ণব গীতিকাব্য মাথুর ও মুরলী শিক্ষা। (গ) বিদ্যাপতি মিথিলার কবি। তিনি পদসঙ্গীত ধারার রূপকার। তার শ্রেষ্ঠ কৃতিত্ব ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ। (খ) নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর। তার শ্রেষ্ঠকীর্তি 'অন্নদামঙ্গল' কাব্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: বারমাস্যা কাকে বলে?
- ক) নায়িকার বারমাসের সুখ-দুঃখের বর্ণনাসঠিক উত্তর
- খ) বারমাসের চাষবাসের বিবরণ
- গ) নায়ক-নায়িকার প্রেমের ধারাবাহিক বিন্যাস
- ঘ) দেবদেবীর পূজা প্রচারের কাহিনী
ব্যাখ্যা: ডক্টর সত্যেন্দ্রনাথ ঘোষাল দৌলত কাজীর 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য সম্পর্কে প্রদত্ত উক্তি– 'দৌলতের কাহিনীর প্রারম্ভে আদি গল্পের প্রভাব লক্ষণীয়। তবে, পরে দৌলত ও আলাওলের হাতে গল্প মার্জিত, সরস ও স্বাভাবিক হয়ে ফুটে উঠেছে। ......দৌলত কাব্য সরস কবিত্বে পূর্ণ। স্থানে স্থানে বর্ণনা যেমন কবিত্বময়, তেমন হৃদয়গ্রাহী। তার বর্ণিত বারম্যাসা অনুরূপ প্রচলিত সাধারণ বর্ণনাগুলোর মতো প্রাণহীন বা গদ্যময় নয়। চিরাচরিত রীতিতে শুধু নায়িকার দুঃখের কথাই তার 'বারম্যাসা'য় প্রকাশিত হয়নি, বিশ্ব প্রকৃতির সাথে নায়িকার বেদনাতুর চিত্তের যোগাযোগ সম্পন্ন হয়ে সুললিত সঙ্গীতে নিখিল মানবের অন্তর্নিহিত বেদনার আভাসও তার মধ্যে স্পষ্ট ধ্বনি হয় উঠেছে।'
বিষয়: বাংলা
প্রশ্ন ২৯: চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
- ক) চণ্ডীমঙ্গল
- খ) ধর্মমঙ্গল
- গ) অন্নদামঙ্গল
- ঘ) মনসামঙ্গলসঠিক উত্তর
ব্যাখ্যা: (ক) চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবি মানিক দত্ত (চতুর্দশ শতক)। চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি ষোল শতকের মুকুন্দরাম চক্রবর্তী। এ কাব্যের নায়ক কালকেতু। (খ) ধর্মমঙ্গল ধারার প্রথম কবি ময়ূরভট্ট। ধর্মমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। (গ) অন্নদামঙ্গল কাব্যধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর মালিনী। (ঘ) মনসামঙ্গল-এর আদি কবি কানা হরিদত্ত। চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর প্রধান চরিত্র। বাবা বণিক চাঁদ সওদাগর পূজা দিতে অস্বীকৃতি করায় পুত্র লখিন্দরকে মনসা দেবী সর্পরূপে হাজির হয়ে দংশন করে ও ধনহারা করে। পরবর্তীতে চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৩০: চর্যাপদ আবিষ্কৃত হওয়ার স্থান—
- ক) বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর
- খ) সুদূর চীন দেশ
- গ) নেপালের রাজ দরবারের গ্রন্থাগারসঠিক উত্তর
- ঘ) আরাকান রাজসভার গ্রন্থাগার
ব্যাখ্যা: (ক) ১৯০৯ খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য আবিষ্কার করেন। (খ) সুদূর চীন দেশ থেকে কোনো কাব্য আবিষ্কৃত হয়নি। (গ) ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন। (ঘ) আরাকান রাজ উমাদারের রাজ দেহরক্ষী অশ্বারোহী ছিলেন আলাওল। তিনি আরাকান রাজসভার গ্রন্থাগারে সাহিত্য চর্চা করতেন।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩১: What is the meaning of the word 'Status quo'?
- ক) Equal status
- খ) State affair
- গ) High status
- ঘ) The former stateসঠিক উত্তর
ব্যাখ্যা: 'Status quo' একটি Latin phrase. It means the situation as it is now, or as it was before a recent change (the former state)। তাই সঠিক উত্তর হবে (ঘ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩২: What is the meaning of the word 'Prima facie'?
- ক) Outlook
- খ) Face reading
- গ) At the first sightসঠিক উত্তর
- ঘ) Face to face
ব্যাখ্যা: 'Prima facie' অর্থ প্রথম দৃষ্টিতে, দৃষ্টত, তদন্তের পূর্বেই (before there has been an inquiry)। (ক) Outlook (n) অর্থ দৃশ্য বা দৃষ্টিভঙ্গি। (খ) Face reading অর্থ যে মুখ দেখে সব বলতে পারে। (গ) At the first sight অর্থ প্রথম দৃষ্টিতে। (ঘ) Face to face অর্থ সামনা সামনি, মুখোমুখি। কাজেই প্রশ্নের সাথে (গ) At the first sight বা প্রথম দৃষ্টিতে সঠিক অর্থ প্রকাশ করে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: What is the meaning of the word 'post mortem'?
- ক) Before death
- খ) After deathসঠিক উত্তর
- গ) Declare as death
- ঘ) Surgical operation
ব্যাখ্যা: 'Post mortem' অর্থ মৃত্যুর পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা। (ক) Before death অর্থ মৃত্যুর পূর্বে। (খ) After death অর্থ মৃত্যুর পরে। (গ) Declare as dead অর্থ- মৃত হিসেবে ঘোষণা করা। (ঘ) Surgical operation অর্থ অস্ত্র চিকিৎসা করা। কাজেই (খ) After death (মৃত্যুর পরে) Post mortem-এর অর্থের সাথে সঙ্গতিপূর্ণ।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৪: What is the meaning of the word 'Ad Valorem'?
- ক) Valueless
- খ) According to valueসঠিক উত্তর
- গ) Valuable
- ঘ) Added value
ব্যাখ্যা: 'Ad Valorem' একটি ল্যাটিন শব্দ। যার অর্থ মূল্য অনুসারে। (a) Valueless অর্থ মূল্যহীন, অনাবশ্যক। (খ) According to value অর্থ মূল্য অনুসারে বা মূল্য অনুযায়ী। (গ) Valuable অর্থ দামী, অত্যন্ত প্রয়োজনীয়। (ঘ) Added Value অর্থ সংযোজিত মূল্য। সুতরাং প্রশ্নের সাথে (খ) According to value-এর অর্থ সঙ্গতিপূর্ণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৫: 'Blue Blood' means—
- ক) Aristocratic birthসঠিক উত্তর
- খ) Scoundrel
- গ) Sound health
- ঘ) Blood of blue colour
ব্যাখ্যা: Blue Blood অর্থ আভিজাত্য, উচ্চবংশীয় (ক) Aristocratic birth অথবা, of noble birth অর্থ উচ্চ বংশীয় বা আভিজাত্য বা সম্ভ্রান্ত বংশীয়। (খ) Scoundrel অর্থ পাজি বা বদমাশ। (গ) Sound health অর্থ নীরোগ বা সুস্থ বা সুস্বাস্থ্যের অধিকারী। (ঘ) Blood of blue colour অর্থ নীল রঙের রক্ত। কাজেই Blue blood-এর সাথে (ক) Aristocratic birth-এর অর্থ সামঞ্জস্যপূর্ণ।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৬: 'Lose heart' means—
- ক) One type of heart disease
- খ) Be disheartenedসঠিক উত্তর
- গ) Heart attack
- ঘ) Heart failure
ব্যাখ্যা: Lose heart অর্থ হতাশ হওয়া বা ব্যর্থ মনোরথ হওয়া। (ক) One type of heart disease অর্থ হৃদয়ঘটিত এক ধরনের রোগ বিশেষ। (খ) Be disheartened অর্থ হতাশাগ্রস্ত হওয়া বা নিরাশ হওয়া। (গ) Heart attack অর্থ হৃদয়ের কার্য বা ক্রিয়া হঠাৎ বন্ধ হয়ে যাওয়া। (ঘ) Heart failure অর্থ- সঠিকভাবে হৃদয়ের কাজ করতে ব্যর্থ হওয়া। সুতরাং Lose heart-এর সঠিক অর্থ Be disheartened।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: I caught him — the ear.
- ক) byসঠিক উত্তর
- খ) with
- গ) in
- ঘ) of
ব্যাখ্যা: (গ) Catch in অর্থ আটকে ধরা। যেমন– Dress caught in the thorn. (ঘ) Catch hold of অর্থ– হাত দিয়ে ধরা। (খ) Catch up (with) অর্থ– নাগাল পাওয়া, পেছন থেকে ধরে ফেলা। (ক) Catch by hand অর্থ– হাতে-নাতে ধরা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: 'White Elephant' means—
- ক) White coloured elephant
- খ) Dead elephant
- গ) A very cheap thing
- ঘ) Very costly possessionসঠিক উত্তর
ব্যাখ্যা: White Elephant phrase-টির অর্থ কষ্টসাধ্য কোনো বস্তু যা পরে কোনো কাজে আসে না। (ক) White coloured elephant অর্থ সাদা রঙের হাতি। (খ) Dead elephant অর্থ মৃত হাতি। (গ) A very cheap thing অর্থ সস্তা বস্তু। (ঘ) Very costly possession অর্থ– অত্যন্ত কষ্টসাধ্য বা দামী বস্তু। এখানে Very costly possession দ্বারা White Elephant phrase-টির সঠিক অর্থ প্রকাশ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: Don't exult — a fallen foe.
- ক) with
- খ) overসঠিক উত্তর
- গ) into
- ঘ) upon
ব্যাখ্যা: Exult over sb অর্থ-বিজয়োল্লাস করা। তাই সঠিক উত্তর হবে (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪০: I shall adhere — my plan.
- ক) in
- খ) out
- গ) for
- ঘ) toসঠিক উত্তর
ব্যাখ্যা: Adhere অর্থ দৃঢ় সংকল্প হওয়া, লেগে থাকা, অনুগত হওয়া। Adhere to a person, a party or a doctrine etc. প্রশ্নে (ক) adhere in, (খ) Adhere out, (গ) Adhere for কোনোটিই সঠিক নয়। সুতরাং পরিকল্পনায় দৃঢ় থাকা অর্থে Adhere to সঠিক।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
