সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজসেবা অফিসার/সমমান ২০০৮ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার মান কত?
- ক) ৪ সেমি
- খ) ৫ সেমিসঠিক উত্তর
- গ) ৭ সেমি
- ঘ) ৬ সেমি
ব্যাখ্যা: প্রশ্নটিতে ভুল আছে। প্রশ্নটি হবে– সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজের মান কত? অতিভুজ = √(a²+b²) [অতিভুজ c, অপর দুই বাহু a ও b]; c = √(৩²+৪²) = ৫
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬২: AB রেখার উপর P একটি বিন্দু, তাহলে নিচের কোনটি সকল ক্ষেত্রেই সঠিক হবে?
- ক) AP = PB
- খ) AP > PB
- গ) PB > AP
- ঘ) AB > APসঠিক উত্তর
ব্যাখ্যা: AB = AP + BP; AB > AP [কারণ অংশ কখনো সমান হবে না]
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: যদি x + y = 4, x – y = 3 হয়, তবে x + 2y = কত?
- ক) 1/2
- খ) 3 1/2
- গ) 4
- ঘ) 4 1/2সঠিক উত্তর
ব্যাখ্যা: x-এর মান বের করলে পাই, x + y = 4, x – y = 3, 2x = 7 (যোগ করে পাই), x = 7/2। x-এর মান বসিয়ে পাই, 7/2 + y = 4, y = 1/2। এখন, x ও y-এর মান বসালে পাই, x + 2y = 7/2 + 2.1/2 = 7/2 + 1 = (7+2)/2 = 4 1/2
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: ০.০৫ এর ৩% কত?
- ক) ১৫%
- খ) ০.১৫%সঠিক উত্তর
- গ) ১.৫%
- ঘ) ০.০০১৫%
ব্যাখ্যা: ০.০৫ এর ৩% = ৫/১০০ × ৩% = ১৫/১০০ % = ০.১৫%
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৫: কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
- ক) ১/৫
- খ) ১/৪
- গ) ১/২সঠিক উত্তর
- ঘ) ১/১০
ব্যাখ্যা: (ক) ১/৫ = ০.২ (খ) ১/৪ = ০.২৫ (গ) ১/২ = ০.৫০ [সবচেয়ে বড় সংখ্যা] (ঘ) ১/১০ = ০.১
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৬: রাত ৩ টায় তাপমাত্রা – ১৩°C হলে এবং সকাল ৬ টায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ২০°C হলে তাপমাত্রার পরিবর্তন কত হবে?
- ক) ৭°C
- খ) – ৭°C
- গ) ৩৩°Cসঠিক উত্তর
- ঘ) ১৩°C
ব্যাখ্যা: রাতে তাপমাত্রা –১৩° C ছিল এবং সকালে তাপমাত্রা ২০° C হয়। অর্থাৎ রাতের – ১৩° C থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0° C থেকে ২০° C-এ পৌঁছে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি পায় (১৩ + ২০) = ৩৩° C
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: যদি 5C + 3 = 3C + 5, তবে C এর মান কত?
- ক) – 1
- খ) 0
- গ) 1সঠিক উত্তর
- ঘ) 3
ব্যাখ্যা: 5c + 3 = 3c + 5 বা, 5c – 3c = 5 – 3 বা, 2c = 2 বা, c = 1
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- ক) ২১
- খ) ২২সঠিক উত্তর
- গ) ২৩
- ঘ) ২৮
ব্যাখ্যা: ১২ থেকে ৯৬-এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা (৯৬–১২)/৪ + ১ = ২১ + ১ = ২২টি। অর্থাৎ বিভাজ্য সংখ্যাগুলো হলো ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২, ৯৬ = ২২টি।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
- ক) ৩৩/৫০
- খ) ৮/১১সঠিক উত্তর
- গ) ৩/৫
- ঘ) ১১/১৭
ব্যাখ্যা: ২/৩, ৩৩/৫০, ৮/১১, ৩/৫, ১১/১৭; ল.সা.গু = ৫×৩×১০×১১×১৭ = ২৮০৫০; ২/৩ = ১৮৭০০/২৮০৫০; ৩৩/৫০ = ১৮৫১৩/২৮০৫০; ৮/১১ = ২০৪০০/২৮০৫০; ৩/৫ = ১৬৮৩০/২৮০৫০; ১১/১৭ = ১৮১৫০/২৮০৫০। সুতরাং ২/৩ এর চেয়ে ৮/১১ বড়।
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: ১ কিলোগ্রাম সমান কত?
- ক) ১.৯৯ পাউন্ড
- খ) ২.২০ পাউন্ডসঠিক উত্তর
- গ) ২.২১ পাউন্ড
- ঘ) ২.২২ পাউন্ড
ব্যাখ্যা: এক কিলোগ্রাম = ২.২০৪৬ পাউন্ড। সুতরাং সঠিক উত্তর হবে ২.২০ পাউন্ড।
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকারক রশ্মি বের হয়?
- ক) রঞ্জন রশ্মিসঠিক উত্তর
- খ) বিটা রশ্মি
- গ) কসমিক রশ্মি
- ঘ) গামা রশ্মি
ব্যাখ্যা: পুরনো মডেলের টেলিভিশন বা কম্পিউটার মনিটরে ক্যাথোড রে টিউব (CRT) ব্যবহার করা হয়। ইলেক্ট্রনসমূহ অতিউচ্চ বিভবে থাকার কারণে এ থেকে খুব সামান্য পরিমাণ X-ray নির্গত হয়। এ X-ray বা রঞ্জনরশ্মি জীবন্ত কোষ ধ্বংস করতে সক্ষম। তবে আধুনিক টেলিভিশন (LCD বা LED) থেকে এরূপ এক্স-রে নির্গমন ঘটে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: পচা ডিমের গন্ধের জন্য দায়ী—
- ক) কার্বন মনোক্সাইড
- খ) হাইড্রোজেন সালফাইডসঠিক উত্তর
- গ) ক্যালসিয়াম সালফেট
- ঘ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: পচা ডিমে হাইড্রোজেন সালফাইড গ্যাস জমে থাকার দরুন এর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়। এ জন্য পচা ডিম পানিতে ভাসে। কিন্তু ভালো ডিমের ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি। তাই ভালো ডিম পানিতে ডুবে যায়। তবে সমুদ্রের পানিতে লবণের ঘনত্ব বেশি থাকায় ভালো ডিম সমুদ্রের পানিতে ভাসে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৩: একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা—
- ক) হ্রাস পাবে
- খ) বৃদ্ধি পাবেসঠিক উত্তর
- গ) অপরিবর্তিত থাকবে
- ঘ) গ্রীষ্মকাল হলে হ্রাস পাবে
ব্যাখ্যা: ফ্রিজ ঠাণ্ডা করার জন্য ফ্রেয়ন ও অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয়। এজন্য এর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। কিন্তু ফ্রিজের দরজা খোলা থাকলে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয় বলে বদ্ধ ঘর ঠাণ্ডা না হয়ে গরম হয়। সুতরাং একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: ডায়াস্টোল বলতে কি বোঝায়?
- ক) হৃৎপিণ্ডের প্রসারণসঠিক উত্তর
- খ) হৃৎপিণ্ডের সংকোচন
- গ) হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করা
- ঘ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ
ব্যাখ্যা: মানবদেহ অসংখ্য শিরা ও ধমনী নিয়ে গঠিত। এ শিরা ও ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীতে যখন রক্ত প্রবেশ করে তখন ধমনীর গায়ে রক্ত যে চাপ দেয় তাকে বলা হয় ব্লাড প্রেসার বা রক্তচাপ। হৃদযন্ত্রের বাম নিলয়টি সংকুচিত হওয়ার ফলেই অধিক রক্তচাপের সৃষ্টি হয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় সিস্টোলিক প্রেসার বা হৃদপিণ্ডের সংকোচন। হৃদযন্ত্রের স্পন্দন শুরু হওয়ার ঠিক আগের চাপকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার বা হৃৎপিণ্ডের প্রসারণ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের চাপ ১২০/৮০।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৫: ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
- ক) কিউলেক্স
- খ) এনোফিলিস
- গ) সব ধরনের মশা
- ঘ) এডিসসঠিক উত্তর
ব্যাখ্যা: ডেঙ্গু জ্বর এক ধরনের ভাইরাস দ্বারা হয়ে থাকে। শারীরিক দুর্বলতা, ফুসকুড়ি ও লসিকা গ্রন্থি ফুলে যাওয়া এ রোগের উপসর্গ। এডিস ইজিপটি নামক এক জাতীয় মশা এ ভাইরাসের বাহক। এ মশার একটি বৈশিষ্ট্য হলো এরা সাধারণত দিনের বেলায় মানুষকে কামড়ায়, গরমকালে শহর এলাকায় জলাবদ্ধ স্থানে এরা বংশবিস্তার করে থাকে। এ ভাইরাসকে ডেঙ্গু ভাইরাসও বলা হয়। ডেঙ্গু ভাইরাস বহনকারী মশা যাদেরকে কামড়ায় তারাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে। তাছাড়াও এ মশা কোনো আক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পরে কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে সে ব্যক্তিটিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে, যখন—
- ক) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
- খ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
- গ) বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমানসঠিক উত্তর
- ঘ) বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান থাকে
ব্যাখ্যা: তখনই কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা হয় সেখানেই থাকে, যখন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়। কিন্তু ঐ বস্তুটির ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব যদি পানির ঘনত্বের চেয়ে কম হয় তাহলে বস্তুটি পানিতে ঘনত্বভেদে অবস্থান নিয়ে ভেসে থাকবে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?
- ক) একাদশীতে
- খ) পঞ্চমীতে
- গ) অমাবস্যায়সঠিক উত্তর
- ঘ) অষ্টমীতে
ব্যাখ্যা: অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর একপাশে একই সরলরেখায় অবস্থান করে। ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে পৃথিবীর পানি ফুলে ওঠে এবং প্রচণ্ড জোয়ার হয়। এ জোয়ারকে তেজকটাল বা ভরা কটাল (Spring Tide) বলে। আবার পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর দুই পাশে একই সরলরেখায় থাকে। ফলে চন্দ্রের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে গৌণ জোয়ার হয়। একেও তেজকটাল বলে। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য সমসূত্রে না থেকে উভয়ে সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে। ঐ দিন তারা পৃথিবীকে আড়াআড়িভাবে আকর্ষণ করে বলে অনেক ক্ষেত্রে আকর্ষণ অনেক কম হয়। তখন চন্দ্রের আকর্ষণে যেখানে জোয়ার হয়, সূর্যের আকর্ষণে সেখানে ভাটা হয়। ফলে চন্দ্রের আকর্ষণে পানি বেশি স্ফীত না হলেও সাধারণ জোয়ার হয়। এ জোয়ারকে মরাকটাল বলে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৮: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ—
- ক) কম হয়
- খ) বেশি হয়
- গ) একই হয়সঠিক উত্তর
- ঘ) খুব কম হয়
ব্যাখ্যা: বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ প্রবাহ হ্রাস পায় এবং তা উত্তাপে পরিণত হয়। কাজেই বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে প্রবাহমাত্রা কমলেও বিদ্যুৎ খরচ একই থাকে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭৯: তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
- ক) বায়বীয় পদার্থ
- খ) তরল পদার্থ
- গ) নরম পদার্থ
- ঘ) কঠিন পদার্থসঠিক উত্তর
ব্যাখ্যা: কঠিন পদার্থের জড়তা আছে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন এবং কম-বেশি দৃঢ়তা আছে। কঠিন পদার্থের অণুসমূহ পরস্পরের অতি সন্নিকটে থাকে এবং তাপ প্রয়োগে এরা যত বেশি দূরে চলে যায় ততবেশি আকর্ষণ করে। ফলে কঠিন পদার্থ তাপ প্রয়োগে বেশি প্রসারিত হয়। তরল পদার্থের অণুসমূহ পরস্পরের সন্নিকটে থাকলেও এদের আকর্ষণ ক্ষমতা কঠিন পদার্থের অণুসমূহের মতো প্রবল নয়। তাই এরা তাপ প্রয়োগে কম প্রসারিত হয়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮০: বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
- ক) খনির ভিতরে
- খ) মেরু অঞ্চলেসঠিক উত্তর
- গ) পাহাড়ের উপরে
- ঘ) বিষুব অঞ্চলে
ব্যাখ্যা: আমরা জানি কোনো বস্তুর ওজন বস্তুর ভর (Mass) এবং অভিকর্ষজ ত্বরণ (g)-এর গুণফলের সমান। কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না কিন্তু অভিকর্ষজ ত্বরণ (g)-এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন। যেমন– নিরক্ষরেখার তুলনায় মেরু প্রদেশে g-এর মান বেশি হওয়ায় মেরু প্রদেশে বস্তুর ওজন বেশি হয়। তেমনি পৃথিবীর কেন্দ্রে g-এর মান শূন্য হওয়ায়, সেখানে যে কোনো বস্তুর ওজন শূন্য হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
