স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২১: কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়?
- ক) লৌহ
- খ) ফসফরাস
- গ) ক্যালসিয়াম
- ঘ) আয়োডিনসঠিক উত্তর
ব্যাখ্যা: মানবদেহে শতকরা ৪ ভাগ খনিজলবণ থাকে। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। লৌহের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়। ক্যালসিয়াম ও ফসফরাস শরীরের হাড় ও দাঁতকে মজবুত করে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ২২: সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
- ক) ন্যানোমিটার
- খ) ফ্যাদোমিটারসঠিক উত্তর
- গ) হাইড্রোমিটার
- ঘ) থার্মোমিটার
ব্যাখ্যা: সমুদ্রের গভীরতা নির্ণয়ে ফ্যাদোমিটার ব্যবহৃত হয়। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। তরলের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব নির্ণায়ক যন্ত্রের নাম হাইড্রোমিটার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৩: কোন রোগটি মশার কামড়ে হয় না?
- ক) ডেঙ্গু
- খ) ম্যালেরিয়া
- গ) কলেরাসঠিক উত্তর
- ঘ) এনসেফালাইটিস
ব্যাখ্যা: কলেরা পানিবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা রোগটি মশার কামড়ে হয় না। অন্যদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার জীবাণু বহন করে যথাক্রমে এডিস ও অ্যানোফিলিস মশা।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমণ্ডল থেকে কোন পদার্থ গ্রহণ করে?
- ক) অক্সিজেন
- খ) হাইড্রোজেন
- গ) নাইট্রোজেন
- ঘ) কার্বন ডাই-অক্সাইডসঠিক উত্তর
ব্যাখ্যা: গাছ খাদ্য উৎপাদনের সময় বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে। গাছ বা সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ুমণ্ডলের CO₂ গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য কে দায়ী?
- ক) বাবাসঠিক উত্তর
- খ) মা
- গ) বাবা-মা উভয়ই
- ঘ) কেউই নয়
ব্যাখ্যা: সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য দায়ী বাবা। পুরুষের দেহে XY ক্রোমোসাম এবং মহিলার দেহে XX সেক্স ক্রোমোসাম থাকে। যেহেতু সন্তান পুত্র বা কন্যা হওয়া নির্ভর করে X এবং Y ক্রোমোজোমের উপর। আর মহিলার দেহে কোনো Y ক্রোমোসাম বিদ্যমান না থাকায় সন্তান পুত্র বা কন্যা হওয়ার জন্য XY সেক্স ক্রোমোসোম বহনকারী পিতাই দায়ী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: অলিম্পিক গেমস ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?
- ক) টোকিও
- খ) মেক্সিকো সিটি
- গ) রিও ডি জেনেরিওসঠিক উত্তর
- ঘ) জাকার্তা
ব্যাখ্যা: ৩১তম অলিম্পিক গেমস হয়েছে ৫ আগস্ট থেকে ২১ আগস্ট ২০১৬ ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে। উল্লেখ্য, ২০২০ সালে ৩২তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?
- ক) লাসা
- খ) বেইজিং
- গ) উলানবাটোরসঠিক উত্তর
- ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা: মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। চীনের রাজধানী বেইজিং।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক) পেরু
- খ) স্পেন
- গ) নাইজেরিয়া
- ঘ) ব্রাজিলসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১২ জুন – ১৩ জুলাই ২০১৪ ব্রাজিলে। ২১তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৪ জুন-১৫ জুলাই ২০১৮, রাশিয়াতে। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।
বিষয়: গণিত
প্রশ্ন ২৯: ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
- ক) আকরাম খান
- খ) আমিনুল ইসলাম বুলবুল
- গ) নাঈমুর রহমানসঠিক উত্তর
- ঘ) হাবিবুল বাশার
ব্যাখ্যা: ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। ২৬ জুন ২০০০ বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে। বাংলাদেশ প্রথম টেস্ট খেলে ১০-১৪ নভেম্বর ২০০০ (ঢাকা) ভারতের বিপক্ষে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩০: পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?
- ক) ১৭৫৭সঠিক উত্তর
- খ) ১৭৯৯
- গ) ১৮৩৮
- ঘ) ১৮৫৭
ব্যাখ্যা: পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ১৭৫৭ সালে। এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজয়বরণ করেন। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩১: কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
- ক) ৭ মার্চ ১৯৭১
- খ) ২৬ মার্চ ১৯৭১
- গ) ১৭ এপ্রিল ১৯৭১
- ঘ) ১৯ জুন ১৯৭১
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর নেই। ১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭১।]
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৩২: বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?
- ক) মিজানুর রহমান শেলী
- খ) প্রফেসর মিজানুর রহমান
- গ) গোলাম রহমান
- ঘ) মোশাররফ হোসেন
ব্যাখ্যা: [Note : বাংলাদেশ মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।]
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৩৩: জাতিসংঘের Secretary General কে?
- ক) Jose Manual Barroso
- খ) Francis Hollande
- গ) Banki-Moon
- ঘ) James Bond
ব্যাখ্যা: [Note : জাতিসংঘ সচিবালয়ের প্রধান মহাসচিব বা Secretary General। জাতিসংঘের নবম ও বর্তমান মহাসচিব অ্যান্টনিও গুতেরেস (পর্তুগাল)। তিনি দায়িত্ব গ্রহণ করেন ১ জানুয়ারি ২০১৭।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৪: বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
- ক) New York
- খ) Washingtonসঠিক উত্তর
- গ) Paris
- ঘ) Brussels
ব্যাখ্যা: বিশ্বব্যাংক ২৫ জুন ১৯৪৬ (সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে। বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি। যথা : IBRD, IDA, IFC, ICSID ও MIGA।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৩৫: International Atomic Energy Agency-এর সদর দপ্তর কোথায়?
- ক) জেনেভা
- খ) বার্লিন
- গ) প্যারিস
- ঘ) ভিয়েনাসঠিক উত্তর
ব্যাখ্যা: International Atomic Energy Agency- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রিয়ার ভিয়েনায়। IAEA প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
- ক) বাগদাদ
- খ) জেদ্দা
- গ) তেহরান
- ঘ) কায়রোসঠিক উত্তর
ব্যাখ্যা: আল আজহার বিশ্ববিদ্যালয় ৯৭২ খ্রিস্টাব্দে মিসরের কায়রোতে স্থাপিত হয়। বিশ্বের প্রাচীনতম বা প্রথম বিশ্ববিদ্যালয় (শিক্ষা প্রতিষ্ঠান) হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, পাটনা, বিহার (ভারত)।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৭: আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে?
- ক) Pascal Laury
- খ) Kamalesh Shorma
- গ) Yakiyn Armano
- ঘ) John Carry
ব্যাখ্যা: [Note : সঠিক উত্তর নেই। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ব্রাজিলের রবার্তো কার্ভালহো দ্য আজেভিদো (১ সেপ্টেম্বর ২০১৩-বর্তমান)। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।]
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৩৮: ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President-এর নাম কি?
- ক) Nabi-el-Arabi
- খ) Ahamed Mohammad Ali Al-Madaniসঠিক উত্তর
- গ) Lakhdar Brahimi
- ঘ) Amar Musa
ব্যাখ্যা: ইসলামী উন্নয়ন ব্যাংক বা IDB এর বর্তমান প্রধান বা President হলো সৌদি আরবের বন্দর আল হাজার। IDB- এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৩৯: আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
- ক) আফ্রিকা
- খ) ইউরোপ
- গ) দক্ষিণ আমেরিকাসঠিক উত্তর
- ঘ) এশিয়া
ব্যাখ্যা: বিশ্বের প্রশস্ততম নদী আমাজন দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আমাজন নদীর দৈর্ঘ্য ৬,৪৩৭ কিমি। নদীটি আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। নীলনদ বিশ্বের দীর্ঘতম নদী, যা আফ্রিকা মহাদেশে অবস্থিত।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪০: পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?
- ক) ভারত ও প্রশান্ত মহাসাগর
- খ) আটলান্টিক ও ভারত মহাসাগর
- গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরসঠিক উত্তর
- ঘ) আটলান্টিক ও ভূমধ্যসাগর
ব্যাখ্যা: পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। সুয়েজ খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
