স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৬১: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম–
- ক) বিশ্বকবি
- খ) বীরবল
- গ) টেকচাঁদ ঠাকুর
- ঘ) ভানুসিংহ ঠাকুরসঠিক উত্তর
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। বিশ্বকবি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬২: কাজী নজরুল ইসলামের জীবনকাল–
- ক) ১৮৯৯-১৯৭৬সঠিক উত্তর
- খ) ১৯০১-১৯৭৬
- গ) ১৯০৭-১৯৭৭
- ঘ) ১৯১০-১৯৮০
ব্যাখ্যা: বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনকাল ১৮৯৯-১৯৭৬ (১১ জ্যৈষ্ঠ ১৩০৬- ১২ ভদ্র ১৩৮৩)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৩: 'পদ্মরাগ' লিখেছেন–
- ক) সুফিয়া কামাল
- খ) সেলিনা হোসেন
- গ) রোকেয়া সাখাওয়াত হোসেনসঠিক উত্তর
- ঘ) রাবেয়া খাতুন
ব্যাখ্যা: 'পদ্মরাগ' গ্রন্থটির রচয়িতা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 'মতিচুর', 'অবরোধবাসিনী', 'সুলতানার স্বপ্ন' তার উল্লেখযোগ্য রচনা।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৪: বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়–
- ক) মাইকেল মধুসূদন দত্তের 'পদ্মাবতী' নাটকেসঠিক উত্তর
- খ) মেঘনাদবধ মহাকাব্যে
- গ) ব্রজাঙ্গনা কাব্যে
- ঘ) বীরাঙ্গনা কাব্যে
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয় মাইকেল মধুসূদন দত্তের 'পদ্মাবতী' নাটকে। 'ব্রজাঙ্গনা কাব্যে' মিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হয়েছে। 'মেঘনাদবধ' ও 'বীরাঙ্গনা' কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৫: জসীমউদদীন রচিত শিশুতোষ কাব্য–
- ক) রাখালী
- খ) এক পয়সার বাঁশীসঠিক উত্তর
- গ) সোজন বাদিয়ার ঘাট
- ঘ) নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা: জসীমউদদীন রচিত শিশুতোষ কাব্য 'এক পয়সার বাঁশী' ও 'ডালিম কুমার'। তার 'রাখালী', 'মাটির কান্না', 'বালুচর' খণ্ডকাব্য। 'নকশী কাঁথার মাঠ', 'সোজন বাদিয়ার ঘাট', 'মা যে জননী কান্দে' জসীমউদদীনের কাহিনী কাব্য।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: 'দুঃসময়ের মুখোমুখি' কার লেখা?
- ক) সানাউল হক
- খ) শামসুর রাহমানসঠিক উত্তর
- গ) আহসান হাবিব
- ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা: 'দুঃসময়ের মুখোমুখি' কাব্যগ্রন্থটির লেখক শামসুর রাহমান। 'রৌদ্র করোটিতে', 'বন্দীশিবির থেকে', 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে', 'বিধ্বস্ত নীলিমা' ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৭: কোনটি মুক্তিযুদ্ধবিষয়ক নাটক?
- ক) কোকিলারা
- খ) পায়ের আওয়াজ পাওয়া যায়সঠিক উত্তর
- গ) সুবচন নির্বাসনে
- ঘ) ওরা কদম আলী
ব্যাখ্যা: মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্য নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের এক অনবদ্য সৃষ্টি। তিনি মুক্তিযুদ্ধ অবলম্বনে সবচেয়ে স্বার্থক ও মঞ্চসফল নাটকের রচয়িতা। 'রজ্জগোলাপ' তার শ্রেষ্ঠ গল্প।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৮: বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
- ক) শেষেসঠিক উত্তর
- খ) প্রথমে
- গ) কর্মের আগে
- ঘ) অব্যয় পদের পরে
ব্যাখ্যা: যে ক্রিয়াপদ বাক্যের পূর্ণতা বা পরিসমাপ্তি ঘটায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। সমাপিকা ক্রিয়াপদ বাক্যের শেষে বসে। যেমন– আমি ভাত খেয়ে অফিসে যাব। আমি ভাত খাচ্ছি। এখানে যাব এবং খাচ্ছি সমাপিকা ক্রিয়াপদ।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬৯: 'তামার বিষ' বাগধারার অর্থ–
- ক) অর্থের কুপ্রভাবসঠিক উত্তর
- খ) অস্থির চিত্ত
- গ) ঘুষ গ্রহণ
- ঘ) অপ্রত্যাশিত প্রভাব
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭০: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা– এ তিনটি কিসের গুণ?
- ক) শব্দের
- খ) কারকের
- গ) বাক্যেরসঠিক উত্তর
- ঘ) সমাসের
ব্যাখ্যা: ভাষার বিচারে বাক্যের তিনটি প্রধান গুণ থাকতে হয়। যথা : আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একপদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তাই আকাঙ্ক্ষা। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। বাক্যস্থিত পদসমূহের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭১: সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?
- ক) গুরুচণ্ডালী
- খ) গুরুগম্ভীরসঠিক উত্তর
- গ) অবোধ্য
- ঘ) দুর্বোধ্য
ব্যাখ্যা: সাধু ভাষার পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। এ রীতিতে তৎসম শব্দবহুলতা দেখা যায়।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৭২: 'রিকশা' কোন ভাষার শব্দ?
- ক) জাপানিসঠিক উত্তর
- খ) ইংরেজি
- গ) হিন্দি
- ঘ) গ্রিক
ব্যাখ্যা: রিকশা, হারাকিরি, প্যাগোডা, সাম্পান ইত্যাদি জাপানি ভাষার শব্দ। অফিস, এজেন্ট, কলেজ, চেয়ার ইত্যাদি ইংরেজি শব্দ। পয়লা, দোসরা, কাহিনী, টহল ইত্যাদি হিন্দি শব্দ। দাম, কোণ, কেন্দ্র ইত্যাদি গ্রিক শব্দ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৩: কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?
- ক) ক্রিয়ার কালসঠিক উত্তর
- খ) ভাষার অলংকার
- গ) বাক্যের দৈর্ঘ্য
- ঘ) পদক্রম
ব্যাখ্যা: ক্রিয়ার কাল অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৪: আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে বলে–
- ক) আমন্ত্রণপত্র
- খ) নিমন্ত্রণপত্রসঠিক উত্তর
- গ) মানপত্র
- ঘ) অভিনন্দনপত্র
ব্যাখ্যা: আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াত পত্র তাকে নিমন্ত্রণপত্র বলে। কোনো সম্মানিত ব্যক্তিকে বিদায় জানানোর জন্য যে পত্র পঠিত হয় তাকে মানপত্র বলে। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে যে পত্র পঠিত হয় তাকে অভিনন্দন পত্র বলে।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৫: পত্র লেখার সময় কোনটির গুরুত্ব সর্বাধিক?
- ক) পত্রের বক্তব্য ও বিষয়সঠিক উত্তর
- খ) পত্রের ভাষা
- গ) পত্রের আঙ্গিক
- ঘ) স্থান ও তারিখ
ব্যাখ্যা: পত্র লেখার সময় পত্রের বক্তব্য ও বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দিতে হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: I remembered him after he—
- ক) left
- খ) had leftসঠিক উত্তর
- গ) has been leaving
- ঘ) has left
ব্যাখ্যা: Past Indefinite + after + Past Perfect- এই নিয়মানুসারে সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: Would you like to have — tea?
- ক) a little
- খ) any
- গ) some
- ঘ) a cup ofসঠিক উত্তর
ব্যাখ্যা: অপশনগুলো বিবেচনায় a cup of- ই সঠিক।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৭৮: Choose the correct sentence—
- ক) I had left my college yesterday
- খ) I left my college yesterdayসঠিক উত্তর
- গ) I was left my college yesterday
- ঘ) I was leaving my college yesterday
ব্যাখ্যা: Yesterday থাকলে Past Indefinite Tense হয়। তাই সঠিক উত্তর (খ)। উল্লেখ্য, yesterday ছাড়াও ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as প্রভৃতি শব্দগুলো Past Indefinite Tense নির্দেশ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৯: My aunt (to be) ill for nearly a week. (Rewrite)
- ক) is
- খ) was being
- গ) has beenসঠিক উত্তর
- ঘ) was
ব্যাখ্যা: for/since থাকলে sentenceটি সাধারণত Perfect/Perfect Continuous Tense হয়। তাই এক্ষেত্রে সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮০: It looks — she will start crying.
- ক) as ifসঠিক উত্তর
- খ) because
- গ) until
- ঘ) when
ব্যাখ্যা: as if অর্থ যেন/মনে হয়। তাকে এমন দেখাচ্ছে যেন সে কান্না শুরু করবে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
