স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ০ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪১: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
- ক) অধ্যাপক ইউসুফ আলী
- খ) শহীদ কামারুজ্জামান
- গ) তাজউদ্দীন আহমদসঠিক উত্তর
- ঘ) খন্দকার মোশতাক
ব্যাখ্যা: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র ও মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করেন। খন্দকার মোশতাক প্রথম পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান প্রথম স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪২: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- ক) চেম্বারলেন
- খ) রুজভেল্ট
- গ) চার্চিলসঠিক উত্তর
- ঘ) স্ট্যালিন
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন মূলত নেভিল চেম্বারলিন, উইনস্টন চার্চিল ও ক্লিমেন্ট অ্যাটলি। তবে উইনস্টন চার্চিল (১০ মে ১৯৪০-২১ জুলাই ১৯৪৫) যুদ্ধকালীন অধিকাংশ সময় ক্ষমতায় থাকায় তার নামটিই আসে। যোসেফ স্ট্যালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল। ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান ছিলেন যুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: কুতুব মিনার কোথায় অবস্থিত?
- ক) ইরান
- খ) পাকিস্তান
- গ) ভারতসঠিক উত্তর
- ঘ) ভুটান
ব্যাখ্যা: ভারতের বিখ্যাত 'কুতুব মিনার' দিল্লিতে অবস্থিত। ভুটানকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়। সোয়াত উপত্যকা পাকিস্তানে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: সুয়েজ ক্যানেল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
- ক) জাপান সাগর ও কৃষ্ণ সাগর
- খ) ওমান সাগর ও পারস্য সাগর
- গ) ভূ-মধ্যসাগর ও লোহিত সাগরসঠিক উত্তর
- ঘ) লোহিত সাগর ও আরব সাগর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৪৫: স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
- ক) লর্ড কার্জন
- খ) লর্ড ওয়েলেসলি
- গ) লর্ড মাউন্টবেটেনসঠিক উত্তর
- ঘ) লর্ড লিনলিথগো
ব্যাখ্যা: স্বাধীনতাকালীন ভারতবর্ষের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন (১৯৪৫-১৯৪৭)। লর্ড কার্জন 'বঙ্গভঙ্গ' ঘোষণা করেন। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন লর্ড হার্ডিঞ্জ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: 'ইন্ডিয়া উইনস ফ্রিডম' বইটির লেখক কে?
- ক) জওহরলাল নেহেরু
- খ) মহাত্মা গান্ধী
- গ) সি আর দাস
- ঘ) মাওলানা আবুল কালাম আজাদসঠিক উত্তর
ব্যাখ্যা: 'উইংস অব ফায়ার' আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক ভারতের ১১তম রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। 'ইন্ডিয়া উইনস ফ্রিডম' বইটির লেখক স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ (১৯৪৭-১৯৫৮)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: 'ফেয়ারওয়েল টু আর্মস'-এর লেখক কে?
- ক) চার্লস ডিকেন্স
- খ) শেক্সপীয়র
- গ) আরনেস্ট হেমিংওয়েসঠিক উত্তর
- ঘ) টলস্টয়
ব্যাখ্যা: 'ফেয়ারওয়েল টু আর্মস'-এর লেখক আরনেস্ট হেমিংওয়ে। 'War and Peace' এর লেখক টলস্টয়। রোমিও এন্ড জুলিয়েট-হেমলেট-এর লেখক শেক্সপীয়র।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: 'অগ্নিবীণা' কে রচনা করেছেন?
- ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) কাজী নজরুল ইসলামসঠিক উত্তর
- ঘ) মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা: 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন কবি কাজী নজরুল ইসলাম। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে 'বিষের বাঁশি', 'সাম্যবাদী', 'সর্বহারা' ও 'প্রলয়শিখা' অন্যতম।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৪৯: কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
- ক) ঘোড়া
- খ) বলগা হরিণ
- গ) উটসঠিক উত্তর
- ঘ) খচ্চর
ব্যাখ্যা: উটকে মরুভূমির জাহাজ বলা হয়। কারণ উট মরুভূমির উত্তপ্ত বালুময় পরিবেশে দীর্ঘসময় পানি গ্রহণ না করে চলাচল করতে পারে, যা অন্য কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। মরুভূমিতে চলাচলের একমাত্র সর্বোচ্চ সুন্দর এবং নিরাপদ বাহন উট। তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫০: সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
- ক) জাপান
- খ) ভারত
- গ) চীনসঠিক উত্তর
- ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা: চা-এর উৎপত্তি চীনে, ৩৫০ খ্রিস্টপূর্বাব্দে। বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ চীন (দ্বিতীয় ভারত) এবং বাংলাদেশের অবস্থান দশম। বিশ্বে চা রপ্তানিতে শীর্ষ দেশ চীন এবং আমদানিতে শীর্ষ দেশ রাশিয়া।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫১: 'চর্যাপদ' এর পুথি আবিষ্কৃত হয়–
- ক) ১৯০৭ সালেসঠিক উত্তর
- খ) ১৯১৬ সালে
- গ) ১৯২১ সালে
- ঘ) ১৯২৩ সালে
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ-এর পুথি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ হলো মূলত গানের সংকলন। চর্যাপদের বয়স আনুমানিক ১০০০ বছর।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫২: 'মনসামঙ্গল' কাব্যের চরিত্র–
- ক) ফুল্লরা
- খ) কালকেতু
- গ) বেহুলা লখিন্দরসঠিক উত্তর
- ঘ) রাজা হরিশ্চন্দ্র
ব্যাখ্যা: 'মনসামঙ্গল' কাব্যের চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর। চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র কালকেতু, ফুল্লরা, ভাঁডু দত্ত, লহনা প্রভৃতি। মনসামঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৩: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি–
- ক) শাহ মুহম্মদ সগীরসঠিক উত্তর
- খ) দৌলত কাজী
- গ) আলাওল
- ঘ) সাবিরিদ খাঁ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর। শাহ মুহম্মদ সগীর কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান 'ইউসুফ জোলেখা'। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি আলাওল আরাকান রাজসভার কবি ছিলেন এবং পদ্মাবতী, তোহফা, সয়ফুলমূলক বদিউজ্জামাল রচনা করেন। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৪: 'ব্রজবুলি' কোন স্থানের ভাষা?
- ক) আসাম
- খ) মিথিলাসঠিক উত্তর
- গ) গৌড়
- ঘ) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা: ব্রজবুলি বলতে এক রকম কৃত্রিম পরিভাষাকে বোঝায়। ব্রজবুলি মিথিলার ভাষা। বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন। ব্রজভাষা মথুরার ভাষা। বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৫: কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
- ক) মহাভারতসঠিক উত্তর
- খ) বেদ
- গ) রামায়ণ
- ঘ) গীতা
ব্যাখ্যা: মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কাশীরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। মহাভারতের রচয়িতা বেদব্যাস।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৬: 'শ্রীকৃষ্ণকীর্তন' আবিষ্কার করেন–
- ক) হরপ্রসাদ শাস্ত্রী
- খ) রামমোহন রায়
- গ) বসন্তরঞ্জন রায়সঠিক উত্তর
- ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যটি ১৯০৯ খ্রিস্টাব্দে (১৩১৬ বঙ্গাব্দ) শ্রী বসন্তরঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রামের গোয়াল ঘরের টিনের চালার নিচ থেকে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৭: বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
- ক) লাইলী মজনু
- খ) ইউসুফ জোলেখাসঠিক উত্তর
- গ) চন্দ্রাবতী
- ঘ) পদ্মাবতী
ব্যাখ্যা: শাহ মুহম্মদ সগীর রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান 'ইউসুফ জোলেখা'। মধ্যযুগের প্রণয়কাব্য 'লায়লী মজনু' কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান। 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের রচয়িতা আলাওল।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৮: ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
- ক) হরপ্রসাদ শাস্ত্রী
- খ) রামমোহন রায়
- গ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারসঠিক উত্তর
- ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালের ৪ মে কলকাতার লাল বাজারে লর্ড ওয়েলেসলি কর্তৃক প্রতিষ্ঠিত হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালংকার, গোলকনাথ শর্মা ও রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত ছিলেন।
বিষয়: বাংলা
প্রশ্ন ৫৯: বাংলা সাহিত্যে গদ্যের জনক–
- ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসঠিক উত্তর
- গ) বড়ু চণ্ডীদাস
- ঘ) ড. দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়।
বিষয়: বাংলা
প্রশ্ন ৬০: বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর–
- ক) সত্যেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- খ) রবীন্দ্রনাথ ঠাকুর
- গ) কাজী নজরুল ইসলাম
- ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: সাহিত্যসম্রাট নামে খ্যাত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাসাহিত্যে ছন্দের যাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
