স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার। এর ব্যাসার্ধ কত?
- ক) ২ মিটার
- খ) ৪ মিটারসঠিক উত্তর
- গ) ৫ মিটার
- ঘ) ৩ মিটার
ব্যাখ্যা: ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r মিটার। প্রশ্নমতে, πr² = ১৬ .... (i) এবং ২πr = ৮ .... (ii) সমীকরণ (i) কে সমীকরণ (ii) দ্বারা ভাগ করে পাই, πr²/২πr = ১৬/৮ বা, r/২ = ২ r = ৪ বৃত্তের ব্যাসার্ধ = ৪ মিটার।
বিষয়: গণিত
প্রশ্ন ৬২: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
- ক) ৩৬ বর্গ সেমিসঠিক উত্তর
- খ) ৪৮ বর্গ সেমি
- গ) ৫৬ বর্গ সেমি
- ঘ) ৭২ বর্গ সেমি
ব্যাখ্যা: ধরি, সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য = x সেমি অতএব, পীথাগোরাসের উপপাদ্য হতে পাই, x² + x² = ১২² বা, ২x² = ১৪৪ বা, x² = ৭২ ∴ x = ৬√২ ∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ১/২ × ৬√২ × ৬√২ বর্গ সেমি = ৩৬ বর্গ সেমি
বিষয়: গণিত
প্রশ্ন ৬৩: চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
- ক) ৯০°
- খ) ১৮০°
- গ) ২৯০°
- ঘ) ৩৬০°সঠিক উত্তর
ব্যাখ্যা: আমরা জানি, n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো ক্ষেত্রের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n − ২) × ১৮০° ∴ চতুর্ভুজের (চার বাহুবিশিষ্ট ক্ষেত্রের) চার কোণের সমষ্টি = (৪ − ২) × ১৮০° = ৩৬০°
বিষয়: গণিত
প্রশ্ন ৬৪: সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদবিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয়–
- ক) পূরক কোণ
- খ) শিরঃকোণসঠিক উত্তর
- গ) সন্নিহিত কোণ
- ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা: সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির ছেদ বিন্দুতে ত্রিভুজের যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শিরঃকোণ। দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলে। সমতলস্থ দুটি কোণের একটি সাধারণ বাহু এবং একই শীর্ষবিন্দু থাকলে এবং তাদের অভ্যন্তরদ্বয়ের কোনো সাধারণ বিন্দু না থাকলে কোণ দুটির একটিকে অপরটির সন্নিহিত কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলে।
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত?
- ক) ১৮০°সঠিক উত্তর
- খ) ১২০°
- গ) ৩৬০°
- ঘ) ৯০°
ব্যাখ্যা: একটি রশ্মির প্রান্ত বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°। যে কোনো চতুর্ভুজের অভ্যন্তরস্থ চারটি কোণের সমষ্টি ৩৬০°। দুটি পূরক কোণের সমষ্টি ৯০°।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৬: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি?
- ক) ৯টি
- খ) ১০টি
- গ) ১১টি
- ঘ) ১২টিসঠিক উত্তর
ব্যাখ্যা: ৭২ সংখ্যাটির মোট ১২ টি ভাজক আছে। ভাজকগুলো হলো : ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ও ৭২।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৭: ৪৮ কোন সংখ্যার ৬০%?
- ক) ৫০
- খ) ৬০
- গ) ৭০
- ঘ) ৮০সঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি = x প্রশ্নমতে, x এর ৬০% = ৪৮ বা, x × ৬০/১০০ = ৪৮ বা, x = ৪৮ × ১০০/৬০ ∴ x = ৮০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৬৮: ২৫ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি অপেক্ষা ৫ বেশি হবে?
- ক) ৭
- খ) ৯
- গ) ১০সঠিক উত্তর
- ঘ) ১২
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, ২৫ − x = x + ৫ বা, ২x = ২০ x = ১০
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৬৯: ২ হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে?
- ক) ১০টিসঠিক উত্তর
- খ) ৮টি
- গ) ৯টি
- ঘ) ১১টি
ব্যাখ্যা: ২ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ১০ টি এবং এই মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ ও ২৯।
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
- ক) ১৪ বছর
- খ) ৮ বছর
- গ) ৯ বছরসঠিক উত্তর
- ঘ) ১০ বছর
ব্যাখ্যা: ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর পিতার " = ৪x বছর প্রশ্নমতে, ৪x − ৬ = (x − ৬) × ১০ বা, ৪x − ৬ = ১০x − ৬০ বা, ৬x = ৫৪ ∴ x = ৯ ∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: দুটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১০ হলে বড় সংখ্যা কত?
- ক) ৩৫
- খ) ৪০সঠিক উত্তর
- গ) ৪৫
- ঘ) ৫০
ব্যাখ্যা: ধরি, বড় সংখ্যাটি x ∴ ছোট " x − ১০ প্রশ্নমতে, x + x − ১০ = ৭০ বা, ২x − ১০ = ৭০ বা, ২x = ৮০ ∴ x = ৪০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭২: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
- ক) ২১০সঠিক উত্তর
- খ) ২২০
- গ) ২৩০
- ঘ) ২৬০
ব্যাখ্যা: প্রদত্ত সংখ্যাগুলোর ল.সা.গু-ই হবে মোট গাছের সংখ্যা। অর্থাৎ ২ | ৭, ১৪, ২১, ৩৫, ৪২ ; ৩ | ৭, ৭, ২১, ৩৫, ২১ ; ৭ | ৭, ৭, ৭, ৩৫, ৭ ; ১, ১, ১, ৫, ১ ; ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ এর ল. সা. গু = ২×৩×৭×৫ = ২১০ নির্ণেয় গাছের সংখ্যা = ২১০ টি।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৩: ২০ টাকায় এক ডজন কলা কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
- ক) ২০%সঠিক উত্তর
- খ) ১২.৫%
- গ) ১৫%
- ঘ) ১০%
ব্যাখ্যা: ১টি বিক্রয় করে ২ টাকায় ∴ ১ ডজন বা ১২টি " " ২ × ১২ " বা, ২৪ টাকায় লাভ = (২৪ − ২০) টাকা = ৪ টাকা এখন, ২০ টাকায় লাভ হয় ৪ টাকা ১ " " ৪/২০ " ১০০ " " ৪ × ১০০/২০ বা, ২০ টাকা। ∴ লাভ = ২০%।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৭৪: ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
- ক) ৪ বছরসঠিক উত্তর
- খ) ৩ বছর
- গ) ২ বছর
- ঘ) ২½ বছর
ব্যাখ্যা: ৫% হারে, ১০০ টাকায় ৫ টাকা মুনাফা হয় ১ বছরে ১ ৫ " ১ × ১০০ " ১ ১ " ১ × ১০০/৫ " ৫০০ " ১০০ " ১০০ × ১০০/৫ × ৫০০ " বা, ৪ বছরে।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: x²/y² + 2x/y এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে?
- ক) 2xy
- খ) 2y²
- গ) 1সঠিক উত্তর
- ঘ) −1
ব্যাখ্যা: x²/y² + 2x/y এর সাথে 1 যোগ করে পাই, x²/y² + 2x/y + 1 = (x² + 2xy + y²)/y² = (x + y)²/y² = ((x + y)/y)², যা একটি পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু x²/y² + 2x/y এর সাথে 2xy বা 2y² বা −1 যোগ করলে কোনো পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায় না।
বিষয়: গণিত
প্রশ্ন ৭৬: 9.2ⁿ − 2.2ⁿ⁻¹ = কত?
- ক) 2ⁿ⁺³সঠিক উত্তর
- খ) 2ⁿ⁻³
- গ) 2ⁿ
- ঘ) 2⁻ⁿ
ব্যাখ্যা: 9.2ⁿ − 2.2ⁿ⁻¹ = 9.2ⁿ − 2.(2ⁿ/2) = 2ⁿ(9 − 1) = 2ⁿ.8 = 2ⁿ.2³ = 2ⁿ⁺³
বিষয়: গণিত
প্রশ্ন ৭৭: x² − y² + 2x + 1 এর একটি উৎপাদক কত?
- ক) x + y − 1
- খ) 1 − x − y
- গ) x − y − 1
- ঘ) x + y + 1সঠিক উত্তর
ব্যাখ্যা: x² − y² + 2x + 1 = x² + 2.x.1 + 1² − y² = (x + 1)² − y² = (x + 1 + y)(x + 1 − y) = (x + y + 1)(x − y + 1) ∴ x² − y² + 2x + 1 এর একটি উৎপাদক হচ্ছে x + y + 1 এবং অপরটি x − y + 1.
বিষয়: গণিত
প্রশ্ন ৭৮: a + b = 4 এবং a − b = 2 হলে, a² + b² এর মান কত?
- ক) 5
- খ) 10সঠিক উত্তর
- গ) 15
- ঘ) 20
ব্যাখ্যা: a² + b² = ১/২{(a + b)² + (a − b)²} = ১/২(4² + 2²) = ১/২(16 + 4) = ১/২ × 20 = 10
বিষয়: গণিত
প্রশ্ন ৭৯: x + 1/x = 2 হলে x³ + 1/x³ এর মান কত?
- ক) −2
- খ) 22
- গ) 12
- ঘ) 2সঠিক উত্তর
ব্যাখ্যা: x³ + 1/x³ = (x + 1/x)³ − 3.x.(1/x)(x + 1/x) = 2³ − 3.2 = 8 − 6 = 2
বিষয়: গণিত
প্রশ্ন ৮০: a − [a − {a − (a − 1)}] এর মান কত?
- ক) a + 1
- খ) a − 1
- গ) 1সঠিক উত্তর
- ঘ) −1
ব্যাখ্যা: a − [a − {a − (a − 1)}] = a − [a − {a − a + 1}] = a − [a − 1] = a − a + 1 = 1
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
