স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুট্যান্ট ২০১০ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮১: বাংলা একাডেমি কত সালে স্থাপিত হয়?
- ক) ১৯৫৫ সালেসঠিক উত্তর
- খ) ১৯৫৭ সালে
- গ) ১৯৬৫ সালে
- ঘ) ১৯৭৫ সালে
ব্যাখ্যা: ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর (১৭ অগ্রহায়ণ ১৩৬২ খ্রি:) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। এর প্রথম পরিচালক ছিলেন ড. মুহাম্মদ এনামুল হক এবং প্রথম মহাপরিচালক ছিলেন ড. মযহারুল ইসলাম।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮২: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র কোথায় অবস্থিত?
- ক) সিদ্ধিরগঞ্জ
- খ) আশুলিয়া
- গ) কাপ্তাইসঠিক উত্তর
- ঘ) ঘোড়াশাল
ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত। এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠা করা হয়। এর উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৩: ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
- ক) ঢাকা
- খ) দিল্লিসঠিক উত্তর
- গ) কলকাতা
- ঘ) সিমলা
ব্যাখ্যা: ১৯৭৪ সালের ১৬ মে মুজিব-ইন্দিরা চুক্তিটি স্বাক্ষরিত হয় দিল্লিতে। এ চুক্তিটি সীমান্ত চুক্তি নামেও পরিচিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৪: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে?
- ক) সিলেট
- খ) খুলনা
- গ) ঢাকাসঠিক উত্তর
- ঘ) রংপুর
ব্যাখ্যা: ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে। বর্তমানে ঢাকা জেলার আসন সংখ্যা ২০টি। অন্যদিকে সিলেট, খুলনা ও রংপুর জেলায় ৬টি করে আসন রয়েছে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৫: বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে?
- ক) প্রধানমন্ত্রী
- খ) রাষ্ট্রপতিসঠিক উত্তর
- গ) অর্থমন্ত্রী
- ঘ) ন্যায়পাল
ব্যাখ্যা: বাংলাদেশ সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদ বলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৮৬: পৃথিবীতে মহাসাগর কয়টি?
- ক) পাঁচটিসঠিক উত্তর
- খ) ছয়টি
- গ) সাতটি
- ঘ) আটটি
ব্যাখ্যা: পৃথিবীতে মহাসাগর ৫টি– প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এন্টার্কটিকা মহাসাগর ও আর্কটিক মহাসাগর।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
- ক) ১৯৭২ সালে
- খ) ১৯৭৫ সালে
- গ) ১৯৮০ সালে
- ঘ) ১৯৯৬ সালেসঠিক উত্তর
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
- ক) আব্রাহাম লিংকন
- খ) জর্জ ওয়াশিংটনসঠিক উত্তর
- গ) জন এফ কেনেডি
- ঘ) বিল ক্লিনটন
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক ও প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ছিলেন ভার্জিনিয়া নামক ইংরেজ উপনিবেশের এক জমিদারের ছেলে। একুশ বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ইংরেজ ঔপনিবেশিকদের অত্যাচারের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক আন্দোলন শুরু করেন। ১৭৭৪-৭৫ সালে Continental Congress নামে আমেরিকা মহাদেশীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি জাতীয় সৈন্যদল গঠনের দায়িত্ব লাভ করেন। এভাবে তার নেতৃত্বে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: লুফথানসা (Lufthansa) কোন দেশের বিমান সংস্থা?
- ক) জার্মানিসঠিক উত্তর
- খ) আয়ারল্যান্ড
- গ) সুইডেন
- ঘ) মেক্সিকো
ব্যাখ্যা: লুফথানসা জার্মানির বিমান সংস্থা। এর ব্যবহৃত প্রতীক D. সুইডেনের বিমান সংস্থার নাম সুইডেন এয়ারলাইন্স।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
- ক) রোনাল্ড রিগান
- খ) বিল ক্লিনটনসঠিক উত্তর
- গ) জিমি কার্টার
- ঘ) জর্জ বুশ (জুনিয়র)
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম বাংলাদেশ সফর করেন বিল ক্লিনটন ২০ মার্চ ২০০০ সালে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার বাংলাদেশ সফর করেন ২ আগস্ট ২০০১ সালে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯১: মন্ত্রিপরিষদের প্রধান কে?
- ক) রাষ্ট্রপতি
- খ) প্রধানমন্ত্রীসঠিক উত্তর
- গ) মন্ত্রিপরিষদ সচিব
- ঘ) মুখ্য সচিব
ব্যাখ্যা: প্রধানমন্ত্রী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, কেবিনেটের প্রধান এবং শাসন বিভাগের সর্বাধিনায়ক। রাষ্ট্রপতির নামে শাসন পরিচালিত হয় বটে, কিন্তু পরিচালনা করেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় তিনিই করেন। সকল বিভাগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা তাকেই করতে হয়। যে কোনো মন্ত্রীর বিরুদ্ধে তার নিকট আপিল করা চলে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯২: বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) গঠিত হয়?
- ক) ১৩০
- খ) ১৩৪
- গ) ১৩৭সঠিক উত্তর
- ঘ) ১৮০
ব্যাখ্যা: বাংলাদেশের সংবিধানের ১৩৭-১৪১নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের ১৩৭নং ধারায় বলা হয়েছে, 'আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেইরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।'
বিষয়: গণিত
প্রশ্ন ৯৩: বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
- ক) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪সঠিক উত্তর
- খ) ২৩ মার্চ ১৯৭৫
- গ) ২১ ফেব্রুয়ারি ১৯৭৬
- ঘ) ১ ডিসেম্বর ১৯৭৬
ব্যাখ্যা: বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম অধিবেশনে ৩টি দেশ সদস্যপদ লাভ করে। এগুলো হচ্ছে— বাংলাদেশ, গ্রানাডা ও গিনি বিসাউ। এর পূর্বে জাতিসংঘের সদস্য দেশ ছিল ১৩৫টি। ১৯৭৪ সালের সদস্যপদ লাভকারী দেশ ৩টি নিয়ে জাতিসংঘের সদস্য সংখ্যা দাঁড়ায় ১৩৮ টিতে। তবে বর্ণক্রমানুসারে নাম আসায় বাংলাদেশ ১৩৬তম, গ্রানাডা ১৩৭তম এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা কোন দেশের নাগরিক ছিলেন?
- ক) উগান্ডা
- খ) যুক্তরাষ্ট্র
- গ) কেনিয়াসঠিক উত্তর
- ঘ) ঘানা
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার পিতার নাম বারাক ওবামা সিনিয়র। বারাক ওবামা সিনিয়র কেনিয়ার নাগরিক ছিলেন। বারাক ওবামার মা অ্যান ডানহাম। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৫: মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- ক) ১০
- খ) ১১সঠিক উত্তর
- গ) ১২
- ঘ) ১৩
ব্যাখ্যা: জেনারেল এম. এ. জি. ওসমানী আনুষ্ঠানিকভাবে সশস্ত্র বাহিনী এবং মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব গ্রহণ করে মুক্তিযুদ্ধের সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করেন। প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। যুদ্ধ পরিচালনায় সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৬: বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
- ক) অলোক কাপালী
- খ) সাকিব আল হাসান
- গ) সাহাদাত হোসেন রাজীবসঠিক উত্তর
- ঘ) মোহাম্মদ রফিক
ব্যাখ্যা: বাংলাদেশের পেস বোলার সাহাদাত হোসেন রাজীব ২ আগস্ট ২০০৬ জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বের ১৮তম এবং বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি অর্জন করেন। এছাড়া আবদুর রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে, রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং তাইজুল ইসলাম অভিষেক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্ব ক্রিকেটে হ্যাটট্রিক করা একমাত্র বোলার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
- ক) ১৮১৫ সালেসঠিক উত্তর
- খ) ১৮২০ সালে
- গ) ১৯১২ সালে
- ঘ) ১৯১৮ সালে
ব্যাখ্যা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের দশ মাইল দক্ষিণে অবস্থিত ওয়াটার লু নামক স্থানে ১৮১৫ সালের ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত সংঘটিত যুদ্ধ ইতিহাসে 'ওয়াটার লু' যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হলে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৮: কোন দেশের লিখিত সংবিধান নেই?
- ক) অস্ট্রেলিয়া
- খ) ব্রাজিল
- গ) যুক্তরাজ্যসঠিক উত্তর
- ঘ) অস্ট্রিয়া
ব্যাখ্যা: যুক্তরাজ্যের লিখিত সংবিধান নেই। এটা প্রথা, আচার-আচরণ ও রীতি নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। লিখিত অংশ যে নেই তা নয়, তবে লিখিত অংশ খুবই কম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৯: পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
- ক) মাধ্যাকর্ষণ বলের জন্যেসঠিক উত্তর
- খ) মহাকর্ষ বলের জন্যে
- গ) আমরা স্থির থাকার জন্যে
- ঘ) পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য
ব্যাখ্যা: মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। এই মাধ্যাকর্ষণ বলের জন্যই পৃথিবীর ঘূর্ণন সত্ত্বেও আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না, বরং প্রতিনিয়ত পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছি।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: নিউমোনিয়া রোগটি হয়–
- ক) ফুসফুসেসঠিক উত্তর
- খ) কিডনিতে
- গ) যকৃতে
- ঘ) হৃৎপিণ্ডে
ব্যাখ্যা: জীবাণু সংক্রমণ বা অন্য কোনো কারণে মানুষ ও অন্যান্য প্রাণীর ফুসফুসে যে প্রদাহ হয় তাকে নিউমোনিয়া বলে। কিডনি, যকৃত ও হৃৎপিণ্ডের সাথে নিউমোনিয়া রোগের কোনো সম্পর্ক নেই।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
