১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ২১–৪০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ২১: 'পড়ায় আমার মন বসে না'– এখানে 'পড়ায়' কোন কারকে কোন বিভক্তি?
- ক) কর্ম কারকে ৭মী বিভক্তিসঠিক উত্তর
- খ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি
- গ) অপাদান কারকে ৭মী বিভক্তি
- ঘ) করণ কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা: 'পড়ায় আমার মন বসে না'— এখানে 'পড়ায়' কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে 'পড়া' পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।
বিষয়: বাংলা
প্রশ্ন ২২: কোনটি দ্বিগু সমাস?
- ক) সপ্তাহসঠিক উত্তর
- খ) পরিভ্রমণ
- গ) আমরণ
- ঘ) মনগড়া
ব্যাখ্যা: 'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই— সপ্ত অহের সমাহার।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৩: 'নদী'-এর সমার্থক শব্দ কোনটি?
- ক) সরিৎসঠিক উত্তর
- খ) নগ
- গ) গিরি
- ঘ) বিহগ
ব্যাখ্যা: 'নদী'-এর সমার্থক শব্দ 'সরিৎ'। এরূপ তটিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী। নগ বা গিরি অর্থ পাহাড়। আর বিহগ অর্থ বিহঙ্গ বা পাখি।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ২৪: 'নাদ' শব্দের অর্থ কী?
- ক) মেঘের ডাক
- খ) বাঘের ডাক
- গ) সিংহের ডাকসঠিক উত্তর
- ঘ) ময়ূরের ডাক
ব্যাখ্যা: 'নাদ' শব্দের অর্থ সিংহের ডাক। এছাড়া— ময়ূরের ডাক— কেকা। বাঘের ডাক— হুংকার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৫: অনুবাদ কত প্রকার?
- ক) ২ প্রকারসঠিক উত্তর
- খ) ৩ প্রকার
- গ) ৪ প্রকার
- ঘ) ৫ প্রকার
ব্যাখ্যা: অনুবাদ ২ প্রকার। যেমন— আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৬: What is the plural of 'Magus'?
- ক) Magus
- খ) Maguses
- গ) Magux
- ঘ) Magiসঠিক উত্তর
ব্যাখ্যা: Magus (n)— পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিত মণ্ডলী।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৭: What is the verb form of 'Power'?
- ক) Powerful
- খ) Powerfully
- গ) Enpower
- ঘ) Empowerসঠিক উত্তর
ব্যাখ্যা: Power (n) অর্থ শক্তি, ক্ষমতা। শব্দটির verb form হচ্ছে empower (কাউকে শক্তি বা ক্ষমতা প্রদান করা); powerful (শক্তিশালী) এবং powerfully জোরে বা প্রবলভাবে) শব্দ দুটি যথাক্রমে adjective এবং adverb।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৮: Find out the correct sentence—
- ক) He insisted on my going to cinema.সঠিক উত্তর
- খ) He insisted me to go to cinema.
- গ) He insisted in my going to cinema.
- ঘ) He insisted for my going to cinema.
ব্যাখ্যা: Insist (v) পীড়াপীড়ি/ জোর করা। কাউকে কোনো কিছু করার ওপর জোর দেয়া বা পীড়াপীড়ি করা অর্থে insist এর preposition হিসেবে on বসে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ২৯: Which one is the correct passive form of the sentence— 'He satisfied everybody'?
- ক) Everybody has been satisfied by him.
- খ) Everybody was satisfied by him.
- গ) Everybody was satisfied with him.সঠিক উত্তর
- ঘ) Everybody would be satisfied at him.
ব্যাখ্যা: Passive voice কে Passive করার নিয়ম object + subject, subject- এর number, person, tense অনুযায়ী verb হবে, verb এর Past Participle হবে, by এবং object হবে। প্রদত্ত বাক্যের Passive voice এর Passive form– Every body + was + satisfied with him.
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩০: What is the synonym of the word "Repress"?
- ক) Controlসঠিক উত্তর
- খ) Represent
- গ) Republish
- ঘ) Repute
ব্যাখ্যা: Repress (v)—দমিয়ে রাখা/চেপে রাখা। Control (v)—দমন করা/নিয়ন্ত্রণ করা; Represent(v)—প্রতিনিধিত্ব করা; Republish (v)—পুনর্মুদ্রণ এবং Repute (v)—সকলের বিবেচনায় অথবা ধারণায় কোনো কিছু হওয়া। অর্থের বিবেচনায় সঠিক উত্তর (ক) ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩১: He talks as though—
- ক) he was a child
- খ) he is a child
- গ) he has been a child
- ঘ) he were a childসঠিক উত্তর
ব্যাখ্যা: As if/As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে Past Indefinite tense হয়। তবে এক্ষেত্রে be verb-টি সর্বদা were হবে। আর প্রথম অংশে Past Indefinite tense থাকলে পরের অংশে Past Perfect tense হয়।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩২: What is the antonym of the word 'Compulsory'?
- ক) Mandatory
- খ) Obligatory
- গ) Voluntaryসঠিক উত্তর
- ঘ) Complimentary
ব্যাখ্যা: Compulsory (adj)— অর্থ বাধ্যতামূলক। Mandatory এবং obligatory শব্দ দুটি Compulsory-এর synonym, Complimentary (adj)— প্রশংসা বা শ্রদ্ধাজ্ঞাপক। Voluntary (adj)— স্বেচ্ছাপ্রণোদিত/স্বতঃপ্রবৃত্ত যা প্রদত্ত শব্দের বিপরীত বা antonym।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৩৩: What is the noun of the word 'Confess'?
- ক) Confessionসঠিক উত্তর
- খ) Confess
- গ) Confusion
- ঘ) Confessionably
ব্যাখ্যা: Confess (v)— স্বীকার করা/অপরাধ বা পাপের স্বীকারোক্তি দেয়া এবং এ শব্দটির Noun form হচ্ছে— Confession যার অর্থ স্বীকারোক্তি/অপরাধ স্বীকার। অন্যদিকে Confusion (n)— বিশৃঙ্খলা/বিভ্রান্তি আর Confessionably বলে dictionary তে কোনো শব্দ নেই।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৪: 'সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে'— the correct translation of this sentence is—
- ক) It is raining since morning.
- খ) It has been being raining since morning.
- গ) It has been raining for morning.
- ঘ) It has been raining since morning.সঠিক উত্তর
ব্যাখ্যা: Drizzle (v) গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া। প্রদত্ত বাক্যটির সঠিক translation-টি হবে 'It has been drizzling since morning। সঠিক option না থাকায় বিকল্প উত্তর হিসেবে (ঘ) সঠিক।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৫: 'Black and blue' means—
- ক) mercifully
- খ) mercilesslyসঠিক উত্তর
- গ) sympathetically
- ঘ) hopefully
ব্যাখ্যা: Black and blue— বেদম প্রহার বা to beat mercilessly। অন্যদিকে mercifully (adj) করুণার সাথে/দয়ার সাথে; sympathetically (adv) সহানুভূতির সাথে এবং hopefully (adv)—আশাপ্রদরূপে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৬: 'He acted on my advice'— complex form of this sentence is—
- ক) I advised him and he acted.
- খ) I advised him that he acted.
- গ) He acted according to my advice.
- ঘ) He acted as I advised.সঠিক উত্তর
ব্যাখ্যা: He acted on my advice বাক্যটি একটি simple sentence। Complex sentence— এ সাধারণত একটি principle clause এবং এক বা একাধিক subordinate clause থাকে। Complex sentence-এর clause গুলো as, since, because, if, till, although ইত্যাদি দ্বারা যুক্ত থাকে। সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৭: The word 'Lunar' is related to—
- ক) Moonসঠিক উত্তর
- খ) Sun
- গ) Earth
- ঘ) Mars
ব্যাখ্যা: Lunar অর্থ চন্দ্রসংক্রান্ত। উল্লেখ্য Moon— চাঁদ; Sun— সূর্য; Earth— পৃথিবী এবং Mars— মঙ্গলগ্রহ।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৮: 'Maiden speech' means—
- ক) a speech by a woman
- খ) the main speech
- গ) the first speechসঠিক উত্তর
- ঘ) the last speech
ব্যাখ্যা: Maiden speech অর্থ প্রথম বক্তৃতা বা The first speech।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৩৯: The girl was reclining— the couch.
- ক) onসঠিক উত্তর
- খ) by
- গ) in
- ঘ) to
ব্যাখ্যা: Recline (v)— হেলান দেয়া বা সটান হয়ে পড়া এবং এ শব্দটির সাথে Preposition 'on' বসে।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪০: Choose the correct sentence.
- ক) If he works hard, he succeeds.
- খ) If he works hard, he will succeed.সঠিক উত্তর
- গ) If he would work hard, he succeeded.
- ঘ) If he worked hard, he succeeded.
ব্যাখ্যা: First conditional-এর structure-টি হচ্ছে—If + Present tense এবং পরবর্তী clause-টি Future Indefinite tense হবে। সুতরাং সঠিক answer (খ)।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
