১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলা
প্রশ্ন ৮১: ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
- ক) ধীরেন্দ্রনাথ দত্তসঠিক উত্তর
- খ) আবুল কাশেম
- গ) মাওলানা ভাসানী
- ঘ) যোগেশচন্দ্র ঘোষ
ব্যাখ্যা: ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ১৯৪৬ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮২: সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?
- ক) তিস্তা
- খ) ভৈরব
- গ) শ্যালাসঠিক উত্তর
- ঘ) মধুমতি
ব্যাখ্যা: পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী (মংলা) এলাকায় 'সাউদার্ন স্টার সেভেন' নামক একটি তেলবাহী জাহাজের তলা ফেটে একটি তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনা ঘটে। এ ট্যাংকারে সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল ছিল। এ দুর্ঘটনার জন্য বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য বিনষ্ট হবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৩: উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
- ক) গাজীপুর
- খ) নরসিংদীসঠিক উত্তর
- গ) শেরপুর
- ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা: উয়ারি-বটেশ্বর বাংলাদেশের ঢাকা থেকে ৭০ কিমি উত্তর-পূর্বে নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। মাটির নিচে অবস্থিত একটি দুর্গ-নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরানো। তবে ২০০০ খ্রিস্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ননিদর্শনের কার্বন-১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারির বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৮৪: সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়–
- ক) ৭ মিনিট
- খ) ৮ মিনিটসঠিক উত্তর
- গ) ৯ মিনিট
- ঘ) ১০ মিনিট
ব্যাখ্যা: সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। পৃথিবী সূর্যের একটি উপগ্রহ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
বিষয়: গণিত
প্রশ্ন ৮৫: বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
- ক) ৬৭৬ জন
- খ) ৬৮ জন
- গ) ১৭৫ জনসঠিক উত্তর
- ঘ) ৪২৬ জন
ব্যাখ্যা: বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৬: বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
- ক) শাহবাগে
- খ) গুলিস্তানে
- গ) আগারগাঁওসঠিক উত্তর
- ঘ) উত্তরা
ব্যাখ্যা: 'সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি' ঢাকার শাহবাগে অবস্থিত। 'জাতীয় গ্রন্থকেন্দ্র' অবস্থিত ঢাকার গুলিস্তানে। 'জাতীয় গ্রন্থাগার' ঢাকার আগারগাঁও অবস্থিত।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৭: বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন–
- ক) আইনমন্ত্রী
- খ) এটর্নি জেনারেলসঠিক উত্তর
- গ) প্রধান বিচারপতি
- ঘ) জাতীয় সংসদ
ব্যাখ্যা: রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৮: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী কে?
- ক) সাকিব
- খ) মাশরাফী
- গ) সাব্বির
- ঘ) তামিমসঠিক উত্তর
ব্যাখ্যা: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী তামিম ইকবাল। ১৩ মার্চ ২০১৬ ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম পর্বে ওমানের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৩ রান করেন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮৯: সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়াছে?
- ক) অ্যানথ্রাক্স
- খ) ট্রিম্যানসঠিক উত্তর
- গ) চিকন গুনিয়া
- ঘ) ল্যাসা জ্বর
ব্যাখ্যা: 'এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস' নামক এক বিরল প্রজাতির রোগ। এ রোগটি 'ট্রি-ম্যান (বৃক্ষ মানব) সিনড্রোম' নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) সংক্রমণে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত ব্যক্তির হাত-পা অনেকটা গাছের শিকড়ের মত আকার নেয়। সারা বিশ্বে এ পর্যন্ত চারজন ট্রি-ম্যান (বৃক্ষমানব) সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির তথ্য জানা যায়।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯০: বাংলাদেশে প্রথম ও একমাত্র 'ওয়ার্ল্ড' ট্রেড সেন্টার কোথায় অবস্থিত?
- ক) ঢাকা
- খ) সিলেট
- গ) কুমিল্লা
- ঘ) চট্টগ্রামসঠিক উত্তর
ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (WTC) ধারণাটি আন্তর্জাতিক পর্যায়ে বেশ সুপরিচিত। Connect Globally & Prosper Localy–বিষয়কে মাথায় রেখে যাত্রা শুরু হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের। বাংলাদেশ প্রথমবারের মতো এ নেটওয়ার্কে যুক্ত হয় ৩০ জানুয়ারি ২০১৬। এদিন চট্টগ্রামের আগ্রাবাদে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যাত্রা শুরু করে। ২৪ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা প্রায় ৯১ মিটার বা ২৯৮ ফুট। এটাই চট্টগ্রামের সর্বোচ্চ ভবন।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯১: বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত?
- ক) রুশ
- খ) ডাচ
- গ) চীনা
- ঘ) ফ্রেঞ্চ
ব্যাখ্যা: [Note: 'অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক সংকলন। 'অসমাপ্ত আত্মজীবনী' ১৮ জুন ২০১২ বাংলা ও ইংরেজি সংস্করণে প্রথম প্রকাশিত হয়। ২ আগস্ট ২০১৫ জাপানি, ২৮ জানুয়ারি ২০১৬ চীনা, ২০১৬ সালে আরবি, ২৬ মার্চ ২০১৭ ফরাসি এবং ৮ এপ্রিল ২০১৭ হিন্দি ভাষায় এ আত্মজীবনী প্রকাশিত হয়। সর্বশেষ ২৭ মার্চ ২০১৮ তুর্কি ভাষায় বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয়।]
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯২: সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
- ক) রুবাব খানসঠিক উত্তর
- খ) সালমান খান
- গ) কামাল জিহান
- ঘ) শিহাব কামাল
ব্যাখ্যা: সম্প্রতি নাসায় (NASA) কর্মরত বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী ড. রুবাব খান নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেন। তিনি রাজধানীর উদয়ন স্কুল থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কাজ করছেন নাসা গার্ডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের একজন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়–
- ক) সিলেটের তামাবিলে
- খ) সিলেটের জাফলং-এ
- গ) সিলেটের মালনী ছড়ায়সঠিক উত্তর
- ঘ) সিলেটের শ্রীমঙ্গলে
ব্যাখ্যা: বাংলাদেশে সর্বপ্রথম চা উৎপাদন শুরু হয় ১৮৪০ সালে চট্টগ্রামের ক্লাব এলাকায়। তবে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক চা উৎপাদন শুরু হয় সিলেটের মালনিছড়ায় ১৮৫৭ সালে। বাংলাদেশে দুই প্রকারের চা উৎপাদিত হয়। যথা-কালো চা ও সবুজ চা। বাংলাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলভীবাজারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৪: 'ডাউন সিনড্রোম' বলতে বুঝানো হয়–
- ক) গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশসঠিক উত্তর
- খ) ধানগাছের বিশেষ রোগ
- গ) নৈতিক অবক্ষয়ের লক্ষণ
- ঘ) ফলের অপরিণত বিকাশ
ব্যাখ্যা: ডাউন সিনড্রোম (Down syndrome) বা ডাউন শিশু প্রকৃতির খেয়ালে তৈরি এক বিশেষ ধরনের শিশু। ব্রিটিশ চিকিৎসক জন ল্যাংডন ডাউন ১৮৮৬ সালে এ শিশুদের চিহ্নিত করেন বলে তার নামানুসারে ডাউন সিনড্রোম কথাটি প্রচলিত হয়। প্রতি ৫০০-৭০০ শিশুর মধ্যে একটি শিশু ডাউন সিনড্রোম বা ডাউন শিশু হিসেবে জন্মগ্রহণ করতে পারে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে?
- ক) ১৯৫৬
- খ) ১৯৬২সঠিক উত্তর
- গ) ১৯৬৬
- ঘ) ১৯৬৮
ব্যাখ্যা: ১৯৫৯ সালে আইয়ুব খান তৎকালীন শিক্ষা সচিব এস এম শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করে। ঐ কমিশন পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে। ১৯৬২ সালে এ কমিশন রিপোর্ট পেশ করে। অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থবিরোধী এ শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। ১৭ সেপ্টেম্বর ১৯৬২ এ শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায়। নিহত হন বাবুল, মোস্তফা, ওয়াজীউল্লাহসহ অনেকে। সেই থেকে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এ দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করে।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৬: বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
- ক) ৫৫টি
- খ) ১১০টি
- গ) ১১৪টি
- ঘ) ১১১টিসঠিক উত্তর
ব্যাখ্যা: বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ১৬২টি ছিটমহল ছিল। বাংলাদেশের মধ্যে ভারতের ১১১টি এবং ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিদ্যমান ছিল। ১ আগস্ট ২০১৫ বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের মাধ্যমে ১৬২ টি ছিটমহলের বিলুপ্তি ঘটে।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৯৭: বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী–
- ক) অক্সিজেন
- খ) নাইট্রোজেন
- গ) কার্বন মনোক্সাইডসঠিক উত্তর
- ঘ) কার্বন ডাইঅক্সাইড
ব্যাখ্যা: বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোক্সাইড। এর রাসায়নিক সংকেত CO। এটি এক প্রকার রং, গন্ধ এবং স্বাদহীন গ্যাস। এটি অত্যাধিক মাত্রায় কেউ নিঃশ্বাসের সাথে গ্রহণ করলে সে দ্রুত অজ্ঞান হয়ে পড়বে এবং সাথে সাথে চিকিৎসা না করালে রোগীর মৃত্যু ঘটে। কাঠ, কয়লা ইত্যাদি পোড়ালে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৯৮: 'জিকা ভাইরাস' কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
- ক) ভারত
- খ) আমেরিকা
- গ) ব্রাজিলসঠিক উত্তর
- ঘ) ইরাক
ব্যাখ্যা: 'জিকা' (Zika) নামটি নেয়া হয়েছে উগান্ডার ভিক্টোরিয়া হ্রদের কাছে জিকা বন থেকে। ১৯৪৭ সাল ঐ বনে খাঁচায় বন্দী রেখে একটি বানরের ওপর পীতজ্বর নিয়ে গবেষণার সময় তার দেহে একটি সংক্রামক এজেন্টের উপস্থিতি শনাক্ত করা হয়। অনেক গবেষণার পর ১৯৫২ সালে শনাক্তকৃত এজেন্টের নাম দেয়া হয় 'জিকা ভাইরাস'।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯৯: মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত-
- ক) ১ ঃ ৫০০
- খ) ১ ঃ ৬৫০
- গ) ২ ঃ ৯০০
- ঘ) ১ ঃ ৯০০সঠিক উত্তর
ব্যাখ্যা: রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে। রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরূপ। রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষসমূহকে রক্ত কণিকা বলে। রক্তে প্রায় তিন ধরনের কণিকা পাওয়া যায়। যথা : ১. লোহিত রক্তকণিকা ২. শ্বেত রক্তকণিকা ও ৩. অণুচক্রিকা।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
- ক) ২০০০
- খ) ২০০৩
- গ) ২০০৮সঠিক উত্তর
- ঘ) ২০০৫
ব্যাখ্যা: ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন মার্ক জাকারবার্গ। তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম মার্ক এলিয়ট জাকারবার্গ। তিনি বর্তমানে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
