১৩তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৬১–৮০ / ১০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬১: যদি সেল ফোনের পূর্বের কলরেট ও বর্তমান কলরেটের অনুপাত ৫ : ৩ হয়, তবে পূর্বের কলরেটের তুলনায় বর্তমান কলরেট শতকরা কত হ্রাস পেয়েছে?
- ক) ৩০%
- খ) ৩৫%
- গ) ৪০%সঠিক উত্তর
- ঘ) ৪৫%
ব্যাখ্যা: কলরেট হ্রাস পেয়েছে (২/৫ × ১০০)% = ৪০%
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬২: এক ব্যক্তি ২৪০ টাকায় কতগুলো পেন্সিল কিনে দেখল যে, যদি সে একটি পেন্সিল বেশি পেত তাহলে প্রতিটি পেন্সিলের মূল্য ১ টাকা কম হতো। ঐ ব্যক্তি কতটি পেন্সিল কিনেছিল?
- ক) ১৩টি
- খ) ১৪টি
- গ) ১৫টিসঠিক উত্তর
- ঘ) ১৬টি
ব্যাখ্যা: ধরি, ঐ ব্যক্তি x টি পেন্সিল কিনেছিল। ∴ 240/x − 240/(x+1) = 1 ⇒ (240x + 240 − 240x)/(x(x+1)) = 1 ⇒ x² + x − 240 = 0 ⇒ x² + 16x − 15x − 240 = 0 ⇒ x(x + 16) − 15(x + 16) = 0 ⇒ (x + 16)(x − 15) = 0 ∴ x = −16 [গ্রহণযোগ্য নয়] এবং x = 15; ১৫ টি পেন্সিল কিনেছিল।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৩: একই সুদে ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৪০০ টাকা হলে সুদের হার কত?
- ক) 12%
- খ) 10%
- গ) 8%সঠিক উত্তর
- ঘ) 6%
ব্যাখ্যা: ধরি, সুদের হার r ∴ ৫০০ × ৪ × r/১০০ + ৬০০ × ৫ × r/১০০ = ৪০০ ⇒ ২০r + ৩০r = ৪০০ ⇒ ৫০r = ৪০০ r = ৮
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৬৪: একটি বই ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
- ক) ২০০ টাকা
- খ) ২৫০ টাকা
- গ) ৩০০ টাকাসঠিক উত্তর
- ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা: ক্রয়মূল্য = বেশি বিক্রয়মূল্য × ১০০ / (ক্ষতি% + লাভের %) = ৪৫ × ১০০ / (১০ + ৫) = ৪৫ × ১০০ / ১৫ = ৩০০
বিষয়: গণিত
প্রশ্ন ৬৫: একটি বাঁশের ১/৮ অংশ কাদায়, ৩/৪ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
- ক) ২০ মি.সঠিক উত্তর
- খ) ১৬ মি.
- গ) ১৫ মি.
- ঘ) ১২ মি.
ব্যাখ্যা: ধরি, সম্পূর্ণ দৈর্ঘ্য x মি. ∴ x − (x/৮ + ৩x/৪) = ৩ ⇒ x − (৫x + ১২x)/২০ = ৩ ⇒ ৩x/২০ = ৩ ⇒ x = ২০×৩/৩ ⇒ x = ২০
বিষয়: গণিত
প্রশ্ন ৬৬: বিশেষ ক্রমানুযায়ী সাজানো ২, ৩, ৫, ৯, ১৭, ........ ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ক) ৬৫
- খ) ৪৪
- গ) ৩৩সঠিক উত্তর
- ঘ) ২৬
ব্যাখ্যা: ধারা : ২ ৩ ৫ ৯ ১৭ ৩৩ অন্তর : ১ ২ ৪ ৮ ১৬ পরবর্তী সংখ্যা = ১৭ + ১৬ = ৩৩
বিষয়: গণিত
প্রশ্ন ৬৭: ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
- ক) 0
- খ) 1
- গ) 90000
- ঘ) 90001সঠিক উত্তর
ব্যাখ্যা: ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০০০০; চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯; অন্তর = ৯০০০১
বিষয়: গণিত
প্রশ্ন ৬৮: ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?
- ক) ৫০
- খ) ২৫সঠিক উত্তর
- গ) ২৩
- ঘ) ২২
ব্যাখ্যা: গড় = (৪৯ + ১) × ৫০ / (২ × ৫০) = ২৫
বিষয়: গণিত
প্রশ্ন ৬৯: একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে ১৫ যোগ করলে ৮১৫ হয়। সংখ্যাটি কত?
- ক) ১০সঠিক উত্তর
- খ) ১১
- গ) ১৫
- ঘ) ২০
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x ∴ (২x)² + ১৫ = ৮১৫ ⇒ ৪x² = ৮০০ ⇒ x² = ১০০ ∴ x = ১০
বিষয়: গণিত
প্রশ্ন ৭০: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ৩৮৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
- ক) 70 মিটার
- খ) 80 মিটারসঠিক উত্তর
- গ) 90 মিটার
- ঘ) 96 মিটার
ব্যাখ্যা: ধরি, প্রস্থ x মি. দৈর্ঘ্য x × ১½ বা ৩x/২ মি. ∴ x × ৩x/২ = ৩৮৪ ⇒ x² = ৩৮৪×২/৩ ⇒ x² = ২৫৬ ∴ x = ১৬ পরিসীমা = ২(১৬ + ৩×১৬/২) মি. = ৮০ মি.
বিষয়: গণিত
প্রশ্ন ৭১: ১৮ ফুট উঁচু একটি গাছ এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করল। গাছটি মাটি থেকে কত উঁচুতে ভেঙ্গেছিল?
- ক) ১৫ ফুট
- খ) ১২ ফুট
- গ) ৯ ফুট
- ঘ) ৬ ফুটসঠিক উত্তর
ব্যাখ্যা: ধরি, গাছটি x উচ্চতায় ভেঙ্গেছিল। ∴ sin ৩০° = x/(১৮−x) ⇒ ১/২ = x/(১৮−x) ⇒ ২x = ১৮ − x ⇒ ৩x = ১৮ ∴ x = ৬
বিষয়: গণিত
প্রশ্ন ৭২: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
- ক) 25
- খ) 25√2সঠিক উত্তর
- গ) 30
- ঘ) 25√5
ব্যাখ্যা: যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল = ½ ab sin C = ½ bc sin A = ½ ca sin B যেখানে a, b ও c যথাক্রমে A, B ও C কোণের বিপরীত বাহু। ক্ষেত্রফল = ½ × ১০ × ১০ × sin 45° বর্গ সেমি = ৫০ × (১/√২) বর্গ সেমি = ২৫√২ বর্গ সেমি
বিষয়: গণিত
প্রশ্ন ৭৩: 3 cm, 4 cm এবং 5 cm ব্যাসার্ধবিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে গোলকের ব্যাসার্ধ কত?
- ক) 5 cm
- খ) 6 cmসঠিক উত্তর
- গ) 7 cm
- ঘ) 8 cm
ব্যাখ্যা: নতুন গোলকের ব্যাসার্ধ = ∛(৩³ + ৪³ + ৫³) cm = ∛২১৬ cm = ∛৬³ cm = ৬ cm
বিষয়: গণিত
প্রশ্ন ৭৪: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
- ক) 16 বর্গ এককসঠিক উত্তর
- খ) 32 বর্গ একক
- গ) 8 বর্গ একক
- ঘ) 16√2 বর্গ একক
ব্যাখ্যা: বর্গের বাহু a হলে কর্ণের দৈর্ঘ্য a√2 ∴ a = 4 ⇒ a² = 4² ∴ a² = 16; ক্ষেত্রফল 16 বর্গ একক
বিষয়: গণিত
প্রশ্ন ৭৫: দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির কী কোণ বলে?
- ক) সন্নিহিত কোণ
- খ) সমকোণ
- গ) পূরক কোণ
- ঘ) সম্পূরক কোণসঠিক উত্তর
ব্যাখ্যা: দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৬: সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?
- ক) দেবপাল
- খ) ধর্মপালসঠিক উত্তর
- গ) শশাংক
- ঘ) রাজা গোপাল
ব্যাখ্যা: পাহাড়পুর বা সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। এ বিহারটি ৮-৯ শতকে নির্মিত হয়। এ বিহারটি নওগাঁর বদলগাছিতে অবস্থিত।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৭৭: লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
- ক) রিপন কমিশন
- খ) হান্টার কমিশনসঠিক উত্তর
- গ) নাথান কমিশন
- ঘ) লর্ড কমিশন
ব্যাখ্যা: লর্ড রিপন কর্তৃক গঠিত কমিশনের নাম 'হান্টার কমিশন'। হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিশনের নাম লোথিয়ান কমিশন।
বিষয়: ভূগোল ও পরিবেশ
প্রশ্ন ৭৮: 'পারকী' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
- ক) চট্টগ্রামসঠিক উত্তর
- খ) কক্সবাজার
- গ) পটুয়াখালী
- ঘ) বরগুনা
ব্যাখ্যা: পতেঙ্গা ও পারকী সমুদ্র সৈকত চট্টগ্রামে অবস্থিত। ইনানী, লাবনী, হিমছড়ি টেকনাফ সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত।
বিষয়: বাংলা
প্রশ্ন ৭৯: বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
- ক) সোমালিয়া
- খ) নেপাল
- গ) সিয়েরালিওনসঠিক উত্তর
- ঘ) লিবিয়া
ব্যাখ্যা: বাংলাদেশ ব্যতীত বাংলা ভাষা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা। নেপালের ভাষার নাম নেপালি। লিবিয়ার ভাষার নাম আরবি। সোমালিয়ার ভাষার নাম আরবি ও সোমালি।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮০: বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
- ক) ১৯৪৭
- খ) ১৯৫২
- গ) ১৯৬৬সঠিক উত্তর
- ঘ) ১৯৭১
ব্যাখ্যা: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'ছয় দফা' ঘোষণা করেন। ১৮ মার্চ ১৯৬৬ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয়।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
