১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়, সেট হিজল-১) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৪১–৬০ / ১০০
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪১: There is little milk in the glass (Interrogative)
- ক) Is there little milk in the glass?
- খ) Isn't there little milk in the glass?
- গ) Is there any milk in the glass?সঠিক উত্তর
- ঘ) Isn't there any milk in the glass?
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে 'little' শব্দটি Negative অর্থ প্রদান করে। তাই interrogative sentence-টি positive হবে। সঠিক উত্তর (গ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪২: I know him better than you. (Positive)
- ক) You do not know him as good as I.
- খ) You do not know him as well as I.সঠিক উত্তর
- গ) You do not know him as well as me.
- ঘ) You do not know him as good as me.
ব্যাখ্যা: Good/well-এর comparative and superlative degree যথাক্রমে better and best। প্রশ্নোক্ত বাক্যটির অর্থ "তোমার চেয়ে আমি তাকে ভালোভাবে চিনি"। এ বাক্যটির positive হবে' তুমি তাকে তত ভালো চিনো না যত ভালো আমি চিনি। সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৩: I am sure he (pass) the examination.
- ক) will passসঠিক উত্তর
- খ) passed
- গ) will be passed
- ঘ) pass
ব্যাখ্যা: আমি নিশ্চিত সে পরীক্ষায় পাশ করবে, । Future tense বুঝাতে will pass হবে। সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৪: Walk carefully lest—.
- ক) you will fall
- খ) you should stumbleসঠিক উত্তর
- গ) you would have fallen
- ঘ) you might lose the way
ব্যাখ্যা: বাক্যের প্রথম অংশে test ব্যবহৃত হলে, পরবর্তী অংশে Subject-এর পর should + v₁ ব্যবহৃত হয়। সঠিক উত্তর (খ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৫: People (talk) his courage even after his death.
- ক) talk ofসঠিক উত্তর
- খ) talk
- গ) will talk
- ঘ) talks of
ব্যাখ্যা: Talk of sb/sth কারও বা কোনোকিছু সম্পর্কে কথা বলা। People সর্বদা Plural number তাই talk-এর সাথে s বা es হবে না। সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৬: Three-fourth of the work— finished.
- ক) have been
- খ) is
- গ) are
- ঘ) has beenসঠিক উত্তর
ব্যাখ্যা: Three-fourth of the work (noncont noun) + singular verb হয়। কোনো কাজ কিছু অংশ শেষ হয়েছে আরও কিছু অংশ বাকি রয়েছে এরূপ বোঝাতে present perfect tense হয়। আর কাজ যেহেতু একা একা সম্পন্ন হতে পারে না সেহেতু বাক্যটি passive voice-এ হবে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৭: We felt very tired. The word 'tired' used in the sentence is—.
- ক) adjectiveসঠিক উত্তর
- খ) noun
- গ) verb
- ঘ) none
ব্যাখ্যা: এ বাক্যে we-subject, felt—Linking verb, Very-adverb এবং tired-adjective। সুতরাং সঠিক উত্তর (ক)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৪৮: The verb of the word 'beautiful' is—
- ক) beauty
- খ) beautifyসঠিক উত্তর
- গ) beautification
- ঘ) beautifully
ব্যাখ্যা: Beautiful (adj)—সুন্দর; Beauty (n)— সৌন্দর্য; Beautify(v)— সৌন্দর্যায়ন/সৌন্দর্যমণ্ডিত করা; Beautifully (adv)—সুন্দরভাবে। সঠিক উত্তর (খ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৪৯: The synonym of the word 'huge' is—.
- ক) sanctified
- খ) tiny
- গ) colossalসঠিক উত্তর
- ঘ) momentary
ব্যাখ্যা: Huge—বিশাল; tiny— ছোট; colossal—বিশাল; momentary—ক্ষণস্থায়ী; Sanctified—পবিত্র। সঠিক উত্তর (গ)।
বিষয়: ইংরেজি
প্রশ্ন ৫০: The antonym of the word 'unique' is—.
- ক) popular
- খ) commonসঠিক উত্তর
- গ) distinctive
- ঘ) deciduous
ব্যাখ্যা: Unique (adj) অনুপম/অসাধারণ/অতুলনীয় এবং এ শব্দটির বিপরীত বা antonym হচ্ছে — Common—সাধারণ Popular—জনপ্রিয়; distinctive—স্বতন্ত্র; deciduous— প্রতি বছর পাতা ঝরে যায় এমন/ পর্ণমোচী। সঠিক উত্তর (খ)।
বিষয়: গণিত
প্রশ্ন ৫১: ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল–
- ক) ৩৬সঠিক উত্তর
- খ) ৩৩
- গ) ৩২
- ঘ) ৩০
ব্যাখ্যা: ধরি, সংখ্যাগুলো x - ২, x - ১, x, x + ১, x + ২, x + ৩ শর্তমতে, x - ২ + x - ১ + x = ২৭ ⇒ ৩x = ৩০ ∴ x = ১০ শেষ তিনটির যোগফল = ৩x + ৬ = ৩ × ১০ + ৬ = ৩৬
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫২: এক নটিক্যাল মাইল সমান–
- ক) ১৬৫০.১৮ মিটার
- খ) ১৮৫৩.১৮ মিটারসঠিক উত্তর
- গ) ১৯৫৩.১৮ মিটার
- ঘ) ১৭৫০.১৮ মিটার
ব্যাখ্যা: ১ নটিক্যাল মাইল = ১.৮৫৩১৮ কিলোমিটার = ১৮৫৩.১৮ মিটার
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৩: দুইটি সংখ্যার ল.সা.গু. a এবং গ.সা.গু. b। একটি সংখ্যা c হলে, অপর সংখ্যাটি–
- ক) ab
- খ) bc
- গ) ab/cসঠিক উত্তর
- ঘ) ac/b
ব্যাখ্যা: অপর সংখ্যাটি = (ল. সা. গু. × গ. সা. গু.) / (একটি সংখ্যা) = ab/c
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৪: একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ–
- ক) ২৫%সঠিক উত্তর
- খ) ২০%
- গ) ১০%
- ঘ) ৫%
ব্যাখ্যা: ৪ টাকায় লাভ হয় ১ টাকা ১০০ টাকায় (১০০×১)/৪ = ২৫ টাকা
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৫৫: ১০০ টাকা ৫ বছরে সুদে-আসলে ২০০ টাকা হলে, সুদের হার–
- ক) ৫%
- খ) ১০%
- গ) ২০%সঠিক উত্তর
- ঘ) ২৫%
ব্যাখ্যা: সুদ = ২০০ – ১০০ = ১০০ টাকা সুদের হার = (১০০×১০০)/(১০০×৫)% [∵ r = (I×100)/(pn)%] = ২০%
বিষয়: গণিত
প্রশ্ন ৫৬: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
- ক) ৭/৮
- খ) ৫/৬
- গ) ৩/৪
- ঘ) ৩/৫সঠিক উত্তর
ব্যাখ্যা: ২/৩ = ০.৬৭ ৭/৮ = ০.৮৮; ৫/৬ = ০.৮৩; ৩/৪ = ০.৭৫ এবং ৩/৫ = ০.৬ ∴ ৩/৫ < ২/৩
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৫৭: ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে, ঐ কাজটি ১ দিনে করতে লোক লাগবে–
- ক) ১০০ জন
- খ) ১৫০ জন
- গ) ২০০ জন
- ঘ) ৩০০ জনসঠিক উত্তর
ব্যাখ্যা: ২০ দিনে কাজটি করে ১৫ জন ১ দিনে (২০ × ১৫) = ৩০০
বিষয়: গণিত
প্রশ্ন ৫৮: ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত–
- ক) ৩ : ২
- খ) ৭ : ২সঠিক উত্তর
- গ) ২৭ : ২
- ঘ) ২৭ : ৫
ব্যাখ্যা: মায়ের বর্তমান বয়স (২৭ + ৩) বা ৩০ বছর মেয়ের বর্তমান বয়স (২ + ৩) বা ৫ বছর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত (৩০ + ৫) : (৫ + ৫) = ৩৫ : ১০ = ৭ : ২
বিষয়: গণিত
প্রশ্ন ৫৯: একটি সংখ্যার ৫ গুণের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি–
- ক) ১ অথবা ২
- খ) ৩ অথবা ৪
- গ) ২ অথবা ৩সঠিক উত্তর
- ঘ) ৩ অথবা ৪
ব্যাখ্যা: ধরি, সংখ্যাটি x; ৫x − x² − ৬ = ০ ⇒ −(x² − ৫x + ৬) = ০ ⇒ x² − ৩x − ২x + ৬ = ০ ⇒ x(x − ৩) − ২(x − ৩) = ০ ⇒ (x − ৩)(x − ২) = ০; x = ২ অথবা ৩
বিষয়: গণিত
প্রশ্ন ৬০: প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড়–
- ক) ৫
- খ) ৫.৫০সঠিক উত্তর
- গ) ১০
- ঘ) ৫৫.৫০
ব্যাখ্যা: প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় = (১+২+৩+৪+৫+৬+৭+৮+৯+১০)/১০ = ৫৫/১০ = ৫.৫০
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
