১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা (স্কুল/সমপর্যায়, সেট হিজল-১) ২০১৬ MCQ প্রশ্ন সমাধান — প্রশ্ন ও সমাধান
- পরীক্ষা:
- হালনাগাদ:
- ১ বার দেখা হয়েছে
- ১০০
- ১০০
- ১০০ মি.
- ১ নম্বর
- নেই
প্রশ্ন ও সমাধান · ৮১–১০০ / ১০০
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৮১: বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে?
- ক) কুসুম্বা মসজিদ
- খ) ষাট গম্বুজ মসজিদসঠিক উত্তর
- গ) আতিয়া জামে মসজিদ
- ঘ) ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা: ষাটগম্বুজ মসজিদ বাগেরহাটে অবস্থিত। ১৯৮৫ সালে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (UNESCO) ষাটগম্বুজ মসজিদকে ৩২১তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
বিষয়: গণিত
প্রশ্ন ৮২: সুইফট কোডের সংখ্যা কত?
- ক) ৬
- খ) ৮সঠিক উত্তর
- গ) ১০
- ঘ) ১২
ব্যাখ্যা: ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত ব্রাসেলসভিত্তিক আন্ত:ব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক SWIFT। নিরাপদ ও দ্রুত আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠানে এটি একটি বার্তা সেবাদানকারী মাধ্যম। SWIFT-এর পূর্ণরূপ—Society for Worldwide Interbank Financial Telecommunication। SWIFT কোড ৮ অথবা ১১ ডিজিট নিয়ে গঠিত।
বিষয়: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
প্রশ্ন ৮৩: HTML- এর পূর্ণরূপ কি?
- ক) High Time Made up Language
- খ) Hyper Test Multi Language
- গ) Hyper Text Mark up Languageসঠিক উত্তর
- ঘ) High Teller Maximum Language
ব্যাখ্যা: HTML is a markup language for describing web documents (web pages). HTML Stands for Hyper text Markup Language. A markup language is a set of markup tags.
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৪: বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
- ক) সম্রাট আকবরসঠিক উত্তর
- খ) আবুল ফজল
- গ) রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা: কৃষিকাজের সুবিধার জন্য মোগল সম্রাট আকবর ১৫৮৪ সালে বাংলা সন প্রবর্তন করেন। ৫ নভেম্বর ১৫৫৬ তার সিংহাসন আরোহনের দিন হতে তা কার্যকর হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৫: কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
- ক) মইনুল হোসেন
- খ) হামিদুর রহমানসঠিক উত্তর
- গ) শামীম শিকদার
- ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২৪ ফেব্রুয়ারি ১৯৫২ শহীদ শফিউর রহমানের পিতা মাহবুবুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান।
বিষয়: অর্থনীতি ও ব্যাংকিং
প্রশ্ন ৮৬: মালয়েশিয়ার মুদ্রার নাম কি?
- ক) রিংগিটসঠিক উত্তর
- খ) রুবল
- গ) পেসো
- ঘ) সীম
ব্যাখ্যা: মালয়েশিয়ার মুদ্রার নাম 'রিংগিট'। 'রুবল' রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম। 'পেসো' ফিলিপাইন, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ের মুদ্রার নাম।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৭: হিউম্যান প্যাপিলোমা কি?
- ক) ছত্রাক
- খ) ব্যাকটেরিয়া
- গ) ভাইরাসসঠিক উত্তর
- ঘ) অণুজীব
ব্যাখ্যা: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচ-পি-ভি)। এটি ভাইরাসজনিত এক ধরনের রোগ। HPV- কোনো নির্দিষ্ট ভাইরাস নয়, বরং ১০০-র বেশি ধরনের প্রজাতি নিয়ে এর একটি পরিবার রয়েছে। এর মধ্যে বিভিন্ন কারণে হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় সংক্রমণ হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৮: নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
- ক) ২৪ মে
- খ) ২৬ মে
- গ) ২৮ মেসঠিক উত্তর
- ঘ) ৩০ মে
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৮৯: ইনসুলিন কে আবিষ্কার করেন?
- ক) ফ্রেডেরিক হপকিন্স
- খ) আলেকজান্ডার ফ্লেমিং
- গ) গেরহার্ড ডোমাক
- ঘ) অ্যাড ওয়ার্ড জেনার
ব্যাখ্যা: [Note : ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং ও চার্লস এইচ বেস্ট। আলেকজেন্ডার ফ্লেমিং 'পেনিসিলিন ও এন্টিবায়োটিক' আবিষ্কার করেন। অ্যাডওয়ার্ড জেনার 'বসন্তের টিকা' আবিষ্কার করেন।]
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯০: টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরী করেন কে?
- ক) ব্রায়ান লারা
- খ) ভিভ রিচার্ডস
- গ) এবিডি ভিলিয়ার্স
- ঘ) ব্রেন্ডন ম্যাককালামসঠিক উত্তর
ব্যাখ্যা: টেস্ট ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড) দ্রুততম সেঞ্চুরি করেন ৫৪ বলে ও ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম হাফ সেঞ্চুরি করেন ২০ বলে। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রায়ান চার্লস লারা (ওয়েস্ট ইন্ডিজ) অপরাজিত ৪০০ রান করেন। এবি ডি ভিলিয়ার্স ওয়ানডে ক্রিকেটে ৩১ বলে দ্রুততম সেঞ্চুরি করেন। ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেন।
বিষয়: সাধারণ বিজ্ঞান
প্রশ্ন ৯১: মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপংকর তালুকদারের নিজ জেলা কোনটি?
- ক) বরিশাল
- খ) বরগুনাসঠিক উত্তর
- গ) ঝালকাঠি
- ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা: মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কার গবেষণায় বিশ্বের এক হাজার বিজ্ঞানী নিয়োজিত ছিলেন। এ বিজ্ঞানী দলে ছিলেন দুজন বাংলাদেশিও। তারা হলেন—ডা দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার। ডা দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সাবেক ছাত্র। তিনি ১৯৭৭ সালে বরগুনাতে জন্মগ্রহণ করেন।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯২: বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
- ক) ৪র্থ
- খ) ৫ম
- গ) ৬ষ্ঠসঠিক উত্তর
- ঘ) ৭ম
ব্যাখ্যা: বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান ষষ্ঠ। সূত্র : ইথনোলগ ২০১৮। চৈনিক (১ম), স্পেনীয় (২য়),ইংরেজি (৩য়), আরবি (৪র্থ) ও হিন্দি (৫ম)।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৩: কোন জেলাকে শস্যভাণ্ডার বলা হয়?
- ক) রংপুর
- খ) বরিশালসঠিক উত্তর
- গ) যশোর
- ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা: 'বরিশাল' জেলাকে বলা হয় শস্যভাণ্ডার ও বাংলার ভেনিস। কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০১৭ অনুযায়ী বর্তমানে 'ধান ও মাছ' উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। 'গোলাপ ফুল' উৎপাদনে শীর্ষ জেলা যশোর।
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি
প্রশ্ন ৯৪: ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
- ক) ১৭ নভেম্বর ১৯৯৯সঠিক উত্তর
- খ) ১৮ নভেম্বর ১৯৯৯
- গ) ১৯ নভেম্বর ১৯৯৯
- ঘ) ২০ নভেম্বর ১৯৯৯
ব্যাখ্যা: ২১ ফেব্রুয়ারি শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। ইউনেস্কোর ৩০তম (নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে) সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেয়া হয়।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৫: কিসের অভাবে গলগণ্ড রোগ হয়?
- ক) আমিষ
- খ) শর্করা
- গ) আয়োডিনসঠিক উত্তর
- ঘ) ভিটামিন
ব্যাখ্যা: গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। ভিটামিনের অভাবে বিভিন্ন প্রকার রোগ হয়। যেমন— রাতকানা (ভিটামিন—A), বেরিবেরি (ভিটামিন-B₁), পেলেগ্রা (ভিটামিন-B₃), স্কার্ভি (ভিটামিন-C), রিকেট (ভিটামিন-D) প্রজনন ক্ষমতা হ্রাস (ভিটামিন-E) ও অধিক রক্তক্ষরণ (ভিটামিন-K)।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৬: লাল গ্রহ কাকে বলা হয়?
- ক) মঙ্গল গ্রহসঠিক উত্তর
- খ) বুধ গ্রহ
- গ) বৃহস্পতি গ্রহ
- ঘ) শনি গ্রহ
ব্যাখ্যা: মঙ্গল গ্রহকে বলা হয় 'লাল গ্রহ'। 'বৃহস্পতি' গ্রহকে বৃহত্তম গ্রহ ও গ্রহ রাজ বলা হয়। ক্ষুদ্রতম, সূর্যের নিকটতম ও দ্রুততম গ্রহ বলা হয় 'বুধ' গ্রহকে। দ্বিতীয় বৃহত্তম ও হাজার বলয়ের গ্রহ বলা হয় শনিগ্রহকে।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৭: এপি কালচার কি?
- ক) পাখি পালন বিদ্যা
- খ) মৌমাছি পালন বিদ্যাসঠিক উত্তর
- গ) মৎস্য পালন বিদ্যা
- ঘ) গুটি পোকা চাষবিদ্যা
ব্যাখ্যা: পাখি পালন বিদ্যাকে বলা হয় 'এভিকালচার'। মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় 'এপি কালচার'। মৎস্য চাষবিষয়ক বিদ্যাকে বলা হয় পিসিকালচার।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ৯৮: সিসমোগ্রাফ কি?
- ক) রক্তচাপ মাপক যন্ত্র
- খ) ভূমিকম্প মাপক যন্ত্রসঠিক উত্তর
- গ) বৃষ্টি মাপক যন্ত্র
- ঘ) সমুদ্রের গভীরতা মাপক যন্ত্র
ব্যাখ্যা: ভূমিকম্প মাপক/ নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ এবং ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোমিটার। বৃষ্টি পরিমাপক যন্ত্র রেইনগেজ।
বিষয়: বাংলাদেশ বিষয়াবলি
প্রশ্ন ৯৯: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
- ক) ভারতসঠিক উত্তর
- খ) ভুটান
- গ) মালয়েশিয়া
- ঘ) সেনেগাল
ব্যাখ্যা: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১, দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত ৬ ডিসেম্বর ১৯৭১। প্রথম আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১ ফেব্রুয়ারি ১৯৭২। মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৫ ফেব্রুয়ারি ১৯৭২।
বিষয়: সাধারণ জ্ঞান
প্রশ্ন ১০০: 'আরেক ফাল্গুন' গ্রন্থটির রচয়িতা কে?
- ক) জহির রায়হানসঠিক উত্তর
- খ) শওকত ওসমান
- গ) সৈয়দ শামসুল হক
- ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা: আরেক ফাল্গুন গ্রন্থের রচয়িতা জহির রায়হান। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও ১৯৫৫ সালে ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান আরেক ফাল্গুন (১৯৬৮) উপন্যাস রচনা করেন।
এই প্রশ্নপত্রে সময় ধরে পরীক্ষা দিন
১০০ প্রশ্ন · ১০০ মিনিট · সাথে সাথে ফলাফল
সচরাচর জিজ্ঞাসা
এই পরীক্ষায় পাস নম্বর কত ছিল?
[প্রতিষ্ঠান প্রকাশ করলে এখানে যোগ হবে — Exam.passMark]
প্রতিটি ভুল উত্তরে কত নম্বর কাটা যায়?
এই পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটা হয় না।
প্রশ্নপত্রের PDF কোথায় পাব?
এই প্রশ্নপত্রের PDF এখনও যোগ হয়নি; সব প্রশ্ন ও সমাধান এই পাতাতেই পড়তে পারবেন।
